শেষ আপডেট: 31 March 2022 13:42
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের কারণে গত দু'বছর অনেক ছেলেমেয়ে সেন্ট্রাল সিভিল সার্ভিস একজামিনেশনে (Civil Service) বসতে পারেনি। কেউ কেউ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেও চূড়ান্ত পর্বে বসতে পারেনি। এই পরীক্ষার্থীদের অনেকেই বয়সের কারণে আর এই পরীক্ষায় বসতে পারবে না। তাঁরা চান, তাঁদের বয়সের ছাড় দেওয়া হোক।
এই মর্মে সুপ্রিম কোর্টে (Supreme Court) হওয়া মামলায় সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে আর্জি বিবেচনার পরামর্শ দিয়েছে। কিন্তু নির্দেশ দেয়নি।
তবে আদালত এই ব্যাপারে সংসদীয় কমিটির সুপারিশ বিবেচনার পরামর্শও দিয়েছে সরকারকে। সংসদীয় কমিটি দিন কয়েক আগে সরকারের কাছে সুপারিশ করেছে করোনা সংক্রমণের কারণে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে না পারা প্রার্থীদের বয়সের ছাড় দিয়ে বসার সুযোগ দেওয়া হোক।
রামভক্ত সাধু ধর্ষণে পাকড়াও, বুলডোজার মামার নির্দেশে গ্রেফতার বিজেপি নেতার ভাইপোও