Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

‘খুদা সে কেয়া মাঙ্গু তেরে বাস্তে’, লোকসভার নতুন স্পিকারের উদ্দেশে অধীর

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে সংসদ বিরোধীদের জন্যই। সরকার নীতি প্রনয়ণ করবে, তার বাস্তবায়ন করবে। আর যে নীতি প্রনয়ণ করা হচ্ছে বা তার বাস্তবায়ন হচ্ছে, তা ঠিক মতো হচ্ছে কিনা তা নিয়ে চুলচেরা বিচার করবেন বিরোধীরা। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক ভ

‘খুদা সে কেয়া মাঙ্গু তেরে বাস্তে’, লোকসভার নতুন স্পিকারের উদ্দেশে অধীর

শেষ আপডেট: 18 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে সংসদ বিরোধীদের জন্যই। সরকার নীতি প্রনয়ণ করবে, তার বাস্তবায়ন করবে। আর যে নীতি প্রনয়ণ করা হচ্ছে বা তার বাস্তবায়ন হচ্ছে, তা ঠিক মতো হচ্ছে কিনা তা নিয়ে চুলচেরা বিচার করবেন বিরোধীরা। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক ভূমিকাও নেবেন। কিন্তু সেই সংসদ যাতে নিরপেক্ষ ভাবে চলতে পারে তার প্রধান ভার হল সভার পুরোহিতের উপরেই। লোকসভায় পৌরোহিত্য করেন স্পিকার। বুধবার ওম বিড়লা আনুষ্ঠানিক ভাবে লোকসভার নেতা নির্বাচিত হওয়ার পর তাঁর প্রশংসা করে সে কথাটাই আরেকবার স্মরণ করিয়ে দিতে চাইলেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এ দিন স্পিকারের উদ্দেশে তিনি হিন্দি শায়েরির দু’লাইন পড়ে শোনান। বলেন, “খুদা সে কেয়া মাঙ্গু তেরে বাস্তে/সদা খুশিও সে ভরে হো তেরে রাস্তে/হাসি তেরে চহেরে পে রহে ইস তরাহ, খুশবু ফুলো কে সাথ রেহতি হ্যায় জিস তরাহ।” সর্বসম্মতিতে স্পিকার নির্বাচিত হওয়ার পর এদিন ওম বিড়লাকে তাঁর চেয়ার পর্যন্ত এগিয়ে দেন। তার পর স্পিকারের উদ্দেশে ধন্যবাদ প্রস্তাবে বক্তৃতা দেন সব রাজনৈতিক দলের নেতারা। আরও পড়ুন: ওম বিড়লাকে স্পিকারের আসন অবধি পৌঁছে দিলেন মোদী এ প্রসঙ্গেই সভায় এ দিন অধীর বলেন, সভার বহু সদস্য শপথ গ্রহণকে কেন্দ্র করে গত দু’দিনে যে ভাবে লোকসভার মধ্যেই স্লোগান তুলেছেন, ব্যক্তিগত ভাবে তিনি তা সমর্থন করেন না। তাতে সভার গরিমা লঘু হচ্ছে। সভায় ধর্মনিরপেক্ষ ও আলোচনার পরিবেশ যাতে বজায় থাকে সে জন্য নতুন স্পিকারকেও অনুরোধ করেন তিনি।

```