Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

পিএমসি ব্যাঙ্ক কেলেংকারিতে বিপাকে অভিনেত্রী, অভাব মেটাতে বেচছেন গয়না

দ্য ওয়াল ব্যুরো : সেপ্টেম্বরের শেষ দিকে বিরাট কেলেংকারি ধরা পড়েছে পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে। ব্যাঙ্ক থেকে ইচ্ছামতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নুপূর অলঙ্ক

পিএমসি ব্যাঙ্ক কেলেংকারিতে বিপাকে অভিনেত্রী, অভাব মেটাতে বেচছেন গয়না

শেষ আপডেট: 9 October 2019 12:29

দ্য ওয়াল ব্যুরো : সেপ্টেম্বরের শেষ দিকে বিরাট কেলেংকারি ধরা পড়েছে পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে। ব্যাঙ্ক থেকে ইচ্ছামতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নুপূর অলঙ্কার। তিনি জানিয়েছেন, তাঁর সঞ্চয়ের প্রায় পুরোটাই ছিল ওই ব্যাঙ্কে। এখন তাঁকে বন্ধুদের থেকে ধার করতে হচ্ছে। এমনকি গয়না বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। নুপূর অলঙ্কার বিখ্যাত হিন্দি ধারাবাহিক 'আগলে জনম মোহে বিটিয়া হি কিয়ো' ও 'ঘর কি লক্ষ্মী বিটিয়া'-তে অভিনয় করেছিলেন। বুধবার তিনি জানিয়েছেন, আগে তাঁর পিএমসি ব্যাঙ্ক বাদে অন্যান্য ব্যাঙ্কেও টাকা ছিল। পরে তিনি সেই সব ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে পিএমসি ব্যাঙ্কে রাখেন। তাঁর কথায়, আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমার বাড়িতেও বেশি টাকা নেই। এই অবস্থায় রোজকার খরচ চালানোর জন্য আমার গয়না বিক্রি করা ছাড়া উপায় নেই। পরে তিনি বলেন, আমি এক সহ অভিনেতার থেকে ৩ হাজার টাকা ধার করেছিলাম। আর একজন দিয়েছিলেন ৫০০ টাকা। এখনও পর্যন্ত বন্ধুদের থেকে ধার করেছি ৫০ হাজার টাকা। কবে যে ব্যাঙ্কের ঝামেলা মিটবে বোঝা যাচ্ছে না। আমরা ভয় পাচ্ছি, আর হয়তো টাকা ফেরত পাব না। তাঁর আর্থিক সংকটের কথা উল্লেখ করে নুপূর বলেন, কয়েক বছর আগেই অন্যান্য ব্যাঙ্ক থেকে আমার টাকা তুলে পিএমসি ব্যাঙ্কে রেখেছিলাম। আমি বা আমার পরিবারের কেউ বুঝতেই পারিনি এইভাবে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। অভিনেত্রী জানান, তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ডগুলি এখন অচল হয়ে গিয়েছে। সবচেয়ে বিপদের কথা হল, তাঁকে এখন কোনও প্রতিষ্ঠান ঋণও দেবে না। তাঁর আশঙ্কা, এবার হয়তো তাঁকে নিজের বাড়িও বন্ধক রাখতে হবে।

```