Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ খোদ রাজধানীতে

দ্য ওয়াল ব্যুরো: ফের ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। ছয় বছরের একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উথেছে ২৪ বছরের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, এরা দু'জনেই দিল্লির কালীবাড়ির কাছে মিন্টো রোডের ফুটপাথের বাসিন্দা। জানা গিয়েছে ওই বাচ্চাটির বাবা রি

ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ খোদ রাজধানীতে

শেষ আপডেট: 17 July 2018 04:54

দ্য ওয়াল ব্যুরো: ফের ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। ছয় বছরের একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উথেছে ২৪ বছরের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, এরা দু'জনেই দিল্লির কালীবাড়ির কাছে মিন্টো রোডের ফুটপাথের বাসিন্দা। জানা গিয়েছে ওই বাচ্চাটির বাবা রিকশাচালক। অভিযোগ গত ১৪ জুলাই ওই মেয়েটিকে অপহরণ করে ওই যুবক। সেই সময় মেয়েটি রাস্তার ধারেই খেলা করছিল। অনেকক্ষণ মেয়েকে দেখতে না পেয়ে খানিকটা ভয় পেয়ে যান ওই বাচ্চাটির বাবা-মা। ডাকাডাকি করে আশেপাশের লোকদের জড়ো করে তাঁরা মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানান। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বাচ্চাটিকে। মেয়েটির পরিবারের অভিযোগ, অপহরণের পরেই তাঁদের মেয়েকে ধর্ষণ করেছে ওই যুবক। পুলিশ জানিয়েছে মাদকাসক্ত ছিল ওই যুবক। গুরুতর আহত অবস্থায় বাচ্চাটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। দিল্লির মহিলা কমিশন জানিয়েছে, এরপর প্রায় ৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় ওই বাচ্চাটির। এর ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার। এমনকী গুরুতর ভাবে জখম হয়েছে তার বেশ কিছু ইন্টারনাল অরগ্যান। দিল্লি মহিলা কমিশনের চিফ স্বাতী মালিওয়াল দেখা করেন ওই বাচ্চাটির সঙ্গে। তিনি সবরকম ভাবে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন মেয়েটির পরিবারকে। এ ছাড়াও টুইট করে ভারতীয় আইনের কাছে তিনি অপরাধীকে ফাঁসি দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, এই নৃশংস অত্যাচারের স্মৃতি থেকে বেড়িয়ে আসতে ওই বাচ্চাটির অনেকদিন সময় লাগবে। আমাদের সবারই বাচ্চাটির সুস্থ ভবিষ্যতের জন্য তার পাশে থাকা উচিত।

```