Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দিল্লিতে করোনা রোগীর বাধ্যতামূলক সরকারি কোয়ারান্টাইনের নির্দেশ বাতিল

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল নির্দেশ দিয়েছিলেন, এবার থেকে রাজধানীতে কেউ করোনা পজিটিভ হলে তাঁকে পাঁচদিন সরকারি কোয়ারান্টাইন সেন্টারে থাকতেই হবে। তিনি উপসর্গহীন হলেও তাঁকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। ওই নি

দিল্লিতে করোনা রোগীর বাধ্যতামূলক সরকারি কোয়ারান্টাইনের নির্দেশ বাতিল

শেষ আপডেট: 20 June 2020 12:33

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল নির্দেশ দিয়েছিলেন, এবার থেকে রাজধানীতে কেউ করোনা পজিটিভ হলে তাঁকে পাঁচদিন সরকারি কোয়ারান্টাইন সেন্টারে থাকতেই হবে। তিনি উপসর্গহীন হলেও তাঁকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। ওই নির্দেশ নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়। শনিবার বিকালে জানা গেল, সেই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে এই নির্দেশের তীব্র বিরোধিতা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, "ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ নির্দেশ দিয়েছে, যে করোনা রোগীদের শরীরে উপসর্গ নেই তাঁরা বাড়িতে আইসোলেশনে থাকতে পারেন। কিন্তু দিল্লির জন্য আলাদা নির্দেশিকা জারি করা হচ্ছে কেন? এখানে বেশিরভাগ করোনা রোগীরই শরীরে উপসর্গ নেই। অতজনকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা যাবে কী করে?" এদিন দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৈঠকে উপস্থিত ছিলেন কেজরিওয়াল। উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই অনিল বাইজালের নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কেজরিওয়াল। তাঁর কথায়, "রেলওয়ে বলছে, রোগীদের ট্রেনের কামরায় রাখা যেতে পারে। কিন্তু এই প্রচণ্ড গরমে সেখানে মানুষ থাকবে কী করে। আমরা গরিব রোগীদের আগে পরিষেবা দেব। উপসর্গহীন রোগীদের নিয়ে ব্যস্ত থাকলে কীভাবে তা সম্ভব হবে? আমাদের অত স্বাস্থ্যকর্মী নেই।" পরে কেজরিওয়াল আশঙ্কা প্রকাশ করে বলেন, "করোনা পজিটিভ হলেই সরকারি কোয়ারান্টাইন সেন্টারে যেতে হবে ভেবে অনেকে হয়তো ভয় পাবে। তারা টেস্ট করাতেই আসবে না। সেক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে।" দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিশ্বে কোথাও উপসর্গহীন রোগীদের সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রাখা হচ্ছে না। মণীশ শিশোদিয়া টুইট করে বলেন, দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। দিল্লি সরকার হোম আইসোলেশন নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশের বিরোধিতা করেছে। এদিন সন্ধ্যায় ফের মিটিং হবে। মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরে রাজধানী দিল্লিতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার শহরে আক্রান্ত হয়েছেন ৩ হাজার জনের বেশি। দিল্লিতে এযাবৎ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫০ হাজার।

```