Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কিশোরের উপর অকথ্য অত্যাচারের ভিডিও দেখে জয়ন্তর অনুগামী প্রসেন দাসকে গ্রেফতার করল পুলিশ

চোর সন্দেহে কিশোরের উপর অকথ্য নির্যাতনের ভিডিওটি কবেকার তা এখনও স্পষ্ট নয়।

কিশোরের উপর অকথ্য অত্যাচারের ভিডিও দেখে জয়ন্তর অনুগামী প্রসেন দাসকে গ্রেফতার করল পুলিশ

জয়ন্তর অনুগামী প্রসেন দাসকে গ্রেফতার করল পুলিশ।

শেষ আপডেট: 11 July 2024 11:41

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কামারহাটির দুষ্কৃতী জয়ন্ত সিংহের আর এক শাগরেদ প্রসেন দাসকে গ্রেফতার করল পুলিশ। চোর সন্দেহে এক কিশোরের উপর অবর্ণনীয় অত্যাচারের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে প্রসেন দাস ওরফে লাল্টু নামে ওই দুষ্কৃতী সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে ওই কিশোরের গোপনাঙ্গ। আর যন্ত্রণায় চিৎকার করছে ওই কিশোর। তবে দ্য ওয়াল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। 

আড়িয়াদহে একটি ক্লাবঘরে একজনের উপর অকথ্য অত্যাচার চালানোর ভিডিও ভাইরাল হতেই সম্প্রতি ঝড় ওঠে গোটা রাজ্যে। এই ভিডিওটির সত্যতাও যাচাই করেনি দ্য ওয়াল। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কামারহাটির তৃণমূল নেতা জয়ন্ত সিংকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে জয়ন্তের ছয় সঙ্গীকেও। বাকিদের খোঁজেও জোরদার তল্লাশি চলছে বলে জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।

বুধবার ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সাংবাদিক বৈঠক করে জানান, ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আড়িয়াদহের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্ত নামের এক বাসিন্দার বাড়িতে মোবাইল ফোন চুরি যায়। থানায় অভিযোগ দায়ের না করে চুরির ঘটনায় এক দম্পতিকে সন্দেহ করে আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত সিং ও তার ছয় শাগরেদকে গ্রেফতার করা হয়েছে। তবে ওই ঘটনার সময় সেখানে প্রসেন দাস উপস্থিত ছিল কি না তা এখনও স্পষ্ট নয়। 
 
আড়িয়াদহের এই ভিডিও নিয়ে যখন সারা রাজ্য তোলপাড়, তখনই ভাইরাল হয় এক কিশোরের উপর নির্যাতনের ভিডিওটি। আর সেই ঘটনাতেই বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হল প্রসেন দাস ওরফে লাল্টুকে। ক্লাবঘরে হাত-পা ঝুলিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের ভিডিওটি ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে তোলা বলে বুধবারই দাবি করেছিল পুলিশ। তবে চোর সন্দেহে কিশোরের উপর অকথ্য নির্যাতনের ভিডিওটি কবেকার তা এখনও স্পষ্ট নয়। এই অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়তেই তদন্ত শুরু করে পুলিশ। মারধরের ঘটনায় চিহ্নিত করে জয়ন্ত সিংহের শাগরেদ লাল্টুকে। গ্রেফতার করে  তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 


```