Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১৬-তে বিয়ে, থেমেছিল পড়াশোনা! অত্যাচারে সন্তান নিয়ে ঘর ছাড়া মেয়েটির সই আজ ভাগ্য লেখে গোটা শহরেরবিয়ের বিতর্ক পিছু ছাড়েনি, এদিকে নববর্ষে সকলের মন জয় করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেসIPL 2026: জয়ের মধ্যে ইতিহাস কোহলির! ছক্কার রেকর্ডে রাহুলকে টপকে নতুন মাইলস্টোন'বেয়াদপদের এই ভাষাতেই উত্তর দিতে হয়', বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুরআইপিএল-ঝড়েও টপে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় এবার বদলের হাওয়া ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবু সঞ্চয় সামান্য—ভোটের আগে নজরে সায়ন্তিকার সম্পত্তির পরিমাণমস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, যে কোনও মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে কাম্বলির! বক্তব্য চিকিৎসকদেরলাহোরে লস্কর প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি ‘অজ্ঞাতপরিচয়’দের, আশঙ্কাজনক হাফিজ সইদের ‘ডান হাত’‘মা-বোনেদের সম্মান দিলেই দেশকে সম্মান জানানো হয়’, মহিলা বিল পেশের আগে বার্তা মোদীর

গঙ্গাসাগরের যাত্রীদের জন্য এবার অতিরিক্ত বাস ও লঞ্চের ব্যবস্থা, জানালেন পরিবহণ মন্ত্রী

বুধবার স্নেহাশিস চক্রবর্তী জানান, যাত্রীদের জন্য এবার বাস বাড়ানো হয়েছে। বাড়ছে লঞ্চ পরিষেবা। দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে যাত্রী পারাপারের জন্য ভেসেলে লাগানো হবে ফগ লাইট।

গঙ্গাসাগরের যাত্রীদের জন্য এবার অতিরিক্ত বাস ও লঞ্চের ব্যবস্থা, জানালেন পরিবহণ মন্ত্রী

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

শেষ আপডেট: 8 January 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গঙ্গাসাগরে যাত্রীদের সুবিধায় একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মেলার ক'দিন অতিরিক্ত বাস ও লঞ্চ চালাবে পরিবহণ দফতর।  

গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সাগরে পুণ্যস্নান হবে ১৪ জানুয়ারি। তবে ইতিমধ্যেই ভিড় বাড়ছে মেলা প্রাঙ্গনে। বুধবার স্নেহাশিস চক্রবর্তী জানান, যাত্রীদের জন্য এবার বাস বাড়ানো হয়েছে। বাড়ছে লঞ্চ পরিষেবা। দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে যাত্রী পারাপারের জন্য ভেসেলে লাগানো হবে ফগ লাইট।

পরিবহণ মন্ত্রী বলেন,এবার থেকে প্রতিদিন ২২৫০ টি করে বাস চলবে। ৩২ টি ভেসেল ও ১০০ টি লঞ্চও দেওয়া হয়েছে।গতবছর তিনটে বার্জ ছিল। এবার বাড়িয়ে দশটি করা হয়েছে। যাতে করে একসঙ্গে দু'আড়াই হাজার মানুষ পার হয়ে যেতে পারবেন। ২১ টি জেটি করা হয়েছে। যেখান দিয়ে পারাপার করতে পারবেন মানুষ। কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত আড়াইশো বাসকে পারমিশন দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, ওয়াটার অ্যাম্বুলেন্স,এয়ার অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারের মাধ্যমে কেউ অসুস্থ হলে রেসকিউ করে কলকাতার হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। গত বছর ১৩ জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল।
এবার আরও অনেক ভাল ব্যবস্থা পাবেন যাত্রীরা। বাবুঘাট থেকে কচুবেড়িয়া সেখান থেকে মেলা এক টিকিটেই যাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

তিনি বলেন, "কুয়াশার সময় ভেসেল পারাপার করতে খুব সমস্যা হয়। এবার আমরা ফগ লাইটের ব্যবস্থা করছি।ইন্টারনেটেরও একটা সমস্যা থাকে। সরকার কথা বলছে বিভিন্ন টেলিকম নেটওয়ার্কের সাথে যাতে ইন্টারনেটটা ঠিক মতো কাজ করে।"


```