Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মুখে গালি, হাতে ঝাঁটা, মাকে বেধড়ক পেটাল ছেলে: ভিডিও ভাইরাল হতেই পুলিশি ব্যবস্থা

দ্য ওয়াল ব্যুরো: একটি ঝাঁটার পেছনের শক্ত অংশটা দিয়ে মাকে বেধড়ক পেটাচ্ছে ছেলে ৷ মারের থেকে বাঁচতে প্রাণপনে চেঁচাচ্ছেন মা৷ সেই সঙ্গে গালাগালি ছুটছে ছেলের মুখে। ছেলেটির দিদি মা-কে বাঁচাতে এলে, তাকেও হুমকি দিয়ে দূরে থাকতে বলে ১৭ বছরের ওই মার

মুখে গালি, হাতে ঝাঁটা, মাকে বেধড়ক পেটাল ছেলে: ভিডিও ভাইরাল হতেই পুলিশি ব্যবস্থা

শেষ আপডেট: 9 December 2018 15:07

দ্য ওয়াল ব্যুরো: একটি ঝাঁটার পেছনের শক্ত অংশটা দিয়ে মাকে বেধড়ক পেটাচ্ছে ছেলে ৷ মারের থেকে বাঁচতে প্রাণপনে চেঁচাচ্ছেন মা৷ সেই সঙ্গে গালাগালি ছুটছে ছেলের মুখে। ছেলেটির দিদি মা-কে বাঁচাতে এলে, তাকেও হুমকি দিয়ে দূরে থাকতে বলে ১৭ বছরের ওই মারকুটে কিশোর! সম্প্রতি বেঙ্গালুরুর এমনই একটি নৃশংস অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটি করেছেন কিশোরের দিদি। তিনি এটি ফেসবুকে পোস্ট করার পরেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা ৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত ছেলের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত মামলাও রুজু করেছে পুলিশ ৷ কিন্তু মায়ের দোষ কী ছিল, যার জন্য ছেলের কাছে এভাবে মার খেতে হল তাঁকে? স্থানীয় সূত্রের খবর, ১৭ বছরের ছেলে পড়াশোনায় একেবারেই অমনোযোগী ছিল৷ কারও কোনও কথা শুনত না, নিজের ভবিষ্যৎ নিয়েও কোনও চিন্তা ছিল না তার। এই সব কারণেই এক প্রতিবেশীর কাছে নিজের ছেলেকে নিয়ে দুঃখ প্রকাশ করছিলেন পঞ্চাশোর্ধ্ব মা৷ আর তাতেই ঘটল বিপত্তি। ছেলে জানতে পেরেই ঝাঁটা নিয়ে তেড়ে এল মায়ের দিকে। গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় কিশোরের দিদি৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ পুলিশের নজরে আসতেই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ জেরার মুখে নিজের দোষ স্বীকার করেছে ১৭ বছরের ছেলে। ক্ষমাও চেয়েছে মায়ের কাছে। দেখে নিন সেই ভিডিও, সৌজন্যে টাইমস অফ ইন্ডিয়া। https://www.youtube.com/watch?v=rSbH_Iz7lQ8

```