
শেষ আপডেট: 8 August 2023 15:26
দ্য ওয়াল ব্যুরো: গত ১২ বছরে দেশে কেন্দ্রীয় বাহিনী, অসম রাইফেলস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (Para Army) ১৫৩২জন জওয়ান (soldiers) আত্মহত্যা করেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই মঙ্গলবার লোকসভায় লিখিতভাবে এই তথ্য জানিয়েছেন। তবে মন্ত্রীর দাবি, এইটি ক্ষেত্রে কর্মক্ষেত্রে চালু ব্যবস্থার দিকে আত্মঘাতী জওয়ানেরা কখনও অভিযোগ করেননি।
তাহলে কেন এত জওয়ান আত্মহত্যার পথ বেছে নিলেন? মন্ত্রীর বক্তব্য, টাস্কফোর্স গড়ে আমরা কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছি। কীভাবে আত্মহত্যার ঘটনা আটকানো যায় সে রাস্তাও খোঁজা হচ্ছে।
মন্ত্রী প্রচলিত ব্যবস্থা জওয়ানদের আত্মঘাতী হওয়ার কারণ নয় বলে দাবি করলেও ওয়াকিবহাল মহলের বক্তব্য, দুর্গম এলাকায় ডিউটি, ঘন ঘন বদলি এবং ছুটি না পাওয়া, সাংসারিক জীবন থেকে দূরে থাকার ফলে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যে কারণে সহকর্মী বা পদস্থ কর্তাকে হত্যা করে আত্মঘাতী হওয়ার ঘটনাও কম নেই।
মোদীর রাজ্য থেকে সেপ্টেম্বরে ফের ভারত জোড়ো যাত্রায় রাহুল, থামবেন মেঘালয়ে