Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

তেহরানের বিমান দুর্ঘটনায় সদ্য মারা গেছেন বাবা, কিশোর সন্তানের স্মৃতিচারণায় আবেগে ভাসলেন সকলে

দ্য ওয়াল ব্যুরো: ইরানের প্রতিরক্ষা দফতরের চরম ভুলে ভেঙে পড়েছে ইউক্রেনের যাত্রীবাহী বিমান। সেই বিমানেই ছিলেন তার বাবা। ১৭৬ জন মৃত যাত্রীর তালিকায় রয়ে গেছে তাঁর নাম। তাঁরই অন্ত্যেষ্টি আয়োজিত হয়েছিল কানাডার অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে। সেখা

তেহরানের বিমান দুর্ঘটনায় সদ্য মারা গেছেন বাবা, কিশোর সন্তানের স্মৃতিচারণায় আবেগে ভাসলেন সকলে

শেষ আপডেট: 20 January 2020 13:10

দ্য ওয়াল ব্যুরো: ইরানের প্রতিরক্ষা দফতরের চরম ভুলে ভেঙে পড়েছে ইউক্রেনের যাত্রীবাহী বিমান। সেই বিমানেই ছিলেন তার বাবা। ১৭৬ জন মৃত যাত্রীর তালিকায় রয়ে গেছে তাঁর নাম। তাঁরই অন্ত্যেষ্টি আয়োজিত হয়েছিল কানাডার অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয়ে। সেখানে বাবার স্মৃতিচারণ করল ১৩ বছরের সদ্যকিশোর ছেলেটি। সে স্মৃতিচারণের অনন্য ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অটোয়ার নাগরিক ৫৩ বছরের মনসুর পরজাম কানাডার একটি ডেন্টাল ক্লিনিকে কাজ করতেন। ইরানের তেহরানে ছোটবেলা থেকে বড় হয়েছেন তিনি। সেখানেই গিয়েছিলেন বিশেষ প্রয়োজনে। কয়েক সপ্তাহ আগে কাজ সেরে সেখান থেকে কানাডা ফেরার সময়ে ইউক্রেনের ওই অভিশপ্ত বিমানটিতে উঠেছিলেন তিনি। জানতেন না, পৌঁছনো হবে না বাড়িতে, দেখা হবে না প্রিয়জনেদের মুখ। রবিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয় অটোয়ায়। তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন ২০০ জনেরও বেশই মানুষ। সেখানেই প্রশ্ন ওঠে, তাঁর জীবনের স্মৃতিচারণ কে করবে? সকলে যখন মুখ চাওয়াচাওয়ি করছেন, তখনই সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিল সদ্য বাবাকে হারানো রায়ান পরজাম। বয়স মাত্র ১৩। অথচ তার কথা শুনেই চোখ ভিজে গেল অতিথিদের। রায়ানের কথা শেষ হওয়ার পরে তাকে জড়িয়ে ধরেন কেউ কেউ। বাবার কথা বলতে বলতে অবশ্য বারবার চোখ ভিজে গেছে রায়ানেরও। এমনকি রায়ানের সে স্মৃতিচারণ শুনে মন আর্দ্র হয়ে গিয়েছে নেটিজেনদেরও। বাবার কথা বলতে গিয়ে রায়ান জানিয়েছে, তার বাবা জীবনকে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতেন। যে কোনও মানুষের সঙ্গেও সবসময় ভাল মতই বিনিময় করতেন। তাই রায়ানও তার বাবাকে নিয়ে ভাল কথাগুলো বলবে বলেই ঠিক করে। সে বলে, "আজ যদি বিমান দুর্ঘটনায় অন্য কেউ মারা যেতেন আর আমার বাবা তাঁর স্মৃতিচারণা করতেন, তাহলে একটিও খারাপ বা নেতিবাচক কথা তাঁর সম্বন্ধে উচ্চারণ করতেন না বাবা। আমিও তাই বাবাকে নিয়ে ইতিবাচক কথাই বলব।" স্মৃতিচারণের শেষে সবাইকে তার কথা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানায় রায়ান। দেখুন ভিডিও। https://twitter.com/cathmckenna/status/1217638898828038145?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1217638898828038145&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fbengali%2F13-year-old-son-moving-to-give-eulogy-for-dad-who-killed-in-iran-plane-crash-2166783 টুইটে রায়ানের বক্তব্য পোস্ট হওয়ার পরে কিশোর সন্তানের মুখে বাবার সেই সব কথা শুনতে শুনতে বিষণ্ণ হয়ে পড়েছেন বহু নেটিজেন। ভিডিওয় মন্তব্য করে দুঃখ প্রকাশ করেছেন বহু মানুষ। রায়ানকে জানিয়েছেন শুভেচ্ছা। প্রশংসা করেছেন রায়ানের সৎ ও সরল বক্তব্যের। দু'সপ্তাহ আগে ইরানের তেহরান বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার পরেই ভেঙে পড়ে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান। ১৭৬ জন যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়েছে বিমানটি। কয়েক দিন পরে ‘ভুল স্বীকার’ করে নেয় ইরান। জানায়, শত্রুপক্ষকে আক্রমণ করতে গিয়ে ওই বিমানে মিসাইল ছুড়েছিল তারা।

```