Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দেনার দায়ে ধুঁকছে এয়ার ইন্ডিয়া, বন্ধ জ্বালানি সরবরাহ, অমিল বেতন, বিক্রি হতে পারে ১০০% শেয়ার

দ্য ওয়াল ব্যুরো: জেট এয়ারওয়েজে তালা পড়ে গিয়েছে আগেই। এ বার পালা এয়ার ইন্ডিয়ার। আগামী মাসের মধ্যেই এই বিমান সংস্থার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করে দিতে পারে সরকার। এই মুহূর্তে বাজারে প্রায় ৫৮ হাজার কোটি টাকার দেনা রয়েছে এয়ার ইন্ডিয়ার। তেল সংস

দেনার দায়ে ধুঁকছে এয়ার ইন্ডিয়া, বন্ধ জ্বালানি সরবরাহ, অমিল বেতন, বিক্রি হতে পারে ১০০% শেয়ার

শেষ আপডেট: 23 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: জেট এয়ারওয়েজে তালা পড়ে গিয়েছে আগেই। এ বার পালা এয়ার ইন্ডিয়ার। আগামী মাসের মধ্যেই এই বিমান সংস্থার ১০০ শতাংশ শেয়ারই বিক্রি করে দিতে পারে সরকার। এই মুহূর্তে বাজারে প্রায় ৫৮ হাজার কোটি টাকার দেনা রয়েছে এয়ার ইন্ডিয়ার। তেল সংস্থাগুলির কাছে দেনা প্রায় সাড়ে চার হাজার কোটির। সূত্রের খবর, সাত মাসের বেশি জ্বালানি এবং এভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ)-এর খরচ মেটায়নি এয়ার ইন্ডিয়া। এই বিপুল অঙ্কের বকেয়া না মেটানো অবধি এয়ার ইন্ডিয়াকে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল), ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প (এইচপিসিএল)-এর মতো তেল সংস্থাগুলি। গত বৃহস্পতিবার আইওসি জানিয়েছে, রাঁচি, মোহালি, পটনা, ভাইজ্যাক, পুণে ও কোচি, এই পাঁচটি বিমানবন্দরে  এয়ার ইন্ডিয়াকে জ্বালানি সরবরাহ করবে না তারা। গত অক্টোবর থেকে বেতন পাচ্ছেন না কর্মীরা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, সব কর্মীদের বেতন দিতে প্রতি মাসে ৩০০ কোটি টাকা করে দরকার বিমান সংস্থার। সেই টাকার জোগান এই মুহূর্তে তাদের কাছে নেই। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ধনঞ্জয় কুমার জানিয়েছেন, সরকারি হস্তক্ষেপ ছাড়া এই বিপুল ধারের বোঝা মেটানো সম্ভব নয়। গতবছর এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা হয়। কিন্তু সেটি সফল না হওয়ায় নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়েছে। সরকার তাদের হাতে থাকা এয়ার ইন্ডিয়ার সব শেয়ারই বিক্রি করে দেবে বলে জানা গেছে। তার জন্য নতুন দরপত্রও চাওয়া হবে। বেশ কয়েক বছর ধরেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এয়ার ইন্ডিয়া। বিভিন্ন বেসরকারি উড়ান সংস্থাগুলি খুব কম দামে পরিষেবা দিচ্ছে। সেই জায়গায় বাজার ধরে রাখতে পারছে না এয়ার ইন্ডিয়া।

```