Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বিজেপির আরও ১০ বিধায়ক তৃণমূলে আসতে চাইছে: অভিষেক

বুধবার মুর্শিদাবাদের নির্বাচনী সভা থেকে অভিষেক দাবি করেছেন, বিজেপির আরও ১০ জন বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে বসে আছেন!

বিজেপির আরও ১০ বিধায়ক তৃণমূলে আসতে চাইছে: অভিষেক

মুর্শিদাবাদের নির্বাচনী সভায় অভিষেক।

শেষ আপডেট: 24 April 2024 18:14

দ্য ওয়াল ব্যুরো: বাংলা থেকে বিজেপি পার্টিটাকেই তুলে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

বুধবার মুর্শিদাবাদের নির্বাচনী সভা থেকে অভিষেক দাবি করেছেন, বিজেপির আরও ১০ জন বিধায়ক তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে বসে আছেন! অভিষেকের কথায়, "বিজেপির এখনও ১০ জন এমএলএ লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলব। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি দলটাকে বাংলা থেকে উঠিয়ে দেব।"

লোকসভা ভোটের মুখে তৃণমূলের প্রবীণ বিধায়ক তাপস রায় দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এবারের লোকসভা ভোটে উত্তর কলকাতা থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি।

এদিন ওই প্রসঙ্গ টেনে অভিষেকের অভিযোগ, "ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে জোর করে বিজেপিতে নিয়ে গিয়েছে। আসলে প্রার্থী নেই তো। তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে।"

অভিষেক আরও বলেন, "আমিও সঙ্গে সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে ওদের একজন এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে এনেছি।" এরপরই বিজেপির আরও ১০ জন বিধায়ক তৃণমূলে আসতে চাইছেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  

অভিষেকের এমন দাবি ঘিরে স্বাভাবিকভাবে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই ১০ জন কারা, তা নিয়েও চর্চা শুরু হয়েছে। তবে এ ব্যাপারে বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

অভিষেক বলেন, "বিজেপির যত রাগ তো আমার ওপর। বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে ইডি, সিবিআইকে দিয়ে গত ৩-৪ বছর ধরে আমার মা, বাবা, স্ত্রী কাউকে ছাড়েনি। তবু মাথা নত করিনি। আরে গলা টিপে দিলেও মাথা নত করব না। দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না। মাথা নত করতে হলে মানুষের কাছে মাথা নত করব।"


```