Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

চালের বস্তার আড়ালে গাঁজা পাচার, শহরের পথে ২২২ ব্যাগ গাঁজা উদ্ধার শুল্ক আধিকারিকদের

দ্য ওয়াল ব্যুরো: বড় বড় চালের বস্তা বোঝাই লরি। রাতের বেলা শহরের সীমানা ছাড়িয়ে সেই লরিই পৌঁছে যায় রাজ্যের নানা জায়গায়। এমনই একটি লরিকে আটক করে চোখ কপালে উঠল শুল্ক দফতরের আধিকারিকদের। লরির ভিতর থরে থরে সাজানো প্রায় কয়েক কোটি টাকার গাঁজা। ম

চালের বস্তার আড়ালে গাঁজা পাচার, শহরের পথে ২২২ ব্যাগ গাঁজা উদ্ধার শুল্ক আধিকারিকদের

শেষ আপডেট: 5 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বড় বড় চালের বস্তা বোঝাই লরি। রাতের বেলা শহরের সীমানা ছাড়িয়ে সেই লরিই পৌঁছে যায় রাজ্যের নানা জায়গায়। এমনই একটি লরিকে আটক করে চোখ কপালে উঠল শুল্ক দফতরের আধিকারিকদের। লরির ভিতর থরে থরে সাজানো প্রায় কয়েক কোটি টাকার গাঁজা। মোটা মোটা চালের বস্তার ভিতর সযত্নে প্যাক করা গাঁজার ব্যাগ।  এমনই ২২২টি গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার হল শনিবার রাতে বাইপাসের রাস্তায় একটি লরির ভিতর থেকে। বেঙ্গাল কেমিক্যালসের ক্রসিংয়ে ইএম বাইপাসের ধারে লরিটিকে রাত দশটা নাগাদ আটক করেন আধিকারিকরা। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২৪০৭ কিলোগ্রাম গাঁজা। শুল্ক দফতরের এক আধিকারিকের কথায়, দীর্ঘদিন ঘরেই রাতের বেলা এই ভাবে গাঁজা পাচার হচ্ছে শহরে। কখনও চালের বস্তার ভিতর লুকিয়ে, আবার কখনও নানা রকম মাল ভর্তি পণ্যবাহী লরি করেই গাঁজা পৌঁছে যাচ্ছে রাজ্যের নানা জায়গায়। ঘটনায় লরির চালক-সহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নজরুল মণ্ডল (৩১) ও বিজন হালদার (৪৪) এই দু’জনই পাচারের মূল পাণ্ডা। নজরুলের বাড়ি সোনারপুর এলাকায়। বিজন বিষ্ণুপুরের বাসিন্দা। অসমের নওগাঁ থেকে গাঁজা আমদানী করত তারা। ধৃতদের আজ, শনিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছে।  

```