সলমন খান নিয়মিত হাই ইনটেনসিটি ইনটারভাল ট্রেনিং করেন। এই ট্রেনিং-এ অন্যরা মাঝে মাঝে বিশ্রাম নিলেও, তিনি একটুও বিরতি নেন না।
জিমে ব্যায়ামের সময় তিনি এসি বন্ধ রাখতে পছন্দ করেন। ইনক্লাইন, পুশ-আপ, ফ্লাই- এমন প্রায় ১০ ধরনের ব্যায়াম একটার পর একটা করেন।
জিমে ঘাম ঝরানোই তাঁর টার্গেট। কম সময়ে বেশি ক্যালোরি খরচ হয়, এমন ব্যায়াম পছন্দ। মাঝেমধ্যেই সামান্য জল খান।
সকালে খুব ভোরে ওঠেন সলমন। তারপর কার্ডিয়ো, ওয়েট ট্রেনিং। সকালে সময় না পেলে দিনে যেকোনও সময় ব্যায়াম করেই নেন। সপ্তাহে ৬ দিন ব্যায়াম, ১ দিন বিশ্রাম- এটাই রুটিন। শুটিংয়ের সময় কার্ডিয়ো করতে না পারলেও ওয়েট ট্রেনিং কখনও বাদ দেন না।
খাবারে সলমনের কঠোর নিয়ম। মায়ের হাতের তৈরি খাবার ছাড়া কিছুই খান না তিনি। দিনে পাঁচবার অল্প অল্প করে খান।
সপ্তাহে একদিন নিজের ইচ্ছে মতো খাবার খান। তখন বিরিয়ানি তাঁর প্রথম পছন্দ। তবে সারাদিনে মোট ক্যালোরি যেন ২০০০ ছাড়িয়ে না যায়, সেটা মানেন কড়া ভাবে।