বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি শুধু অভিনয়েই নয়, ফিটনেস ও ফ্যাশনেও অনুরাগীদের নজর কাড়েন। কীভাবে নিজেকে এতটা ফিট রাখেন? জানিয়েছেন নিজেই।

দিশার মতে, ফিট থাকতে সক্রিয় থাকা সবচেয়ে জরুরি, শুধু অভিনেতাদের নয়, সকলের জন্যই। পছন্দ করেন স্ট্রেন্থ ট্রেনিং, বিভিন্ন খেলাধুলা।

কী কী করেন দিশা? নাচ করেন নিয়মিত। ওয়েট ট্রেনিং করেন। মিক্স মার্শাল আর্ট অনুশীলন করেন। ফাঁকা বসে থাকতে পছন্দ করেন না।

তাঁর ছোট অ্যাপার্টমেন্টে ছ’টি পোষ্য—৩টি বিড়াল ও ৩টি কুকুর- যাদের দেখাশোনায় শরীর-মন ভাল থাকে।

কাজের বাইরে নিজস্ব জগৎ থাকা দরকার, এতে মানসিক ভারসাম্য থাকে, বলেছেন দিশা।

The End

Thanks for viewing the story!