Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কেপটাউনের মাঠে গান শুনে কোহলি রামের ভূমিকায়! ব্যাটের বদলে হাতে ধনুক

কেপটাউনে বুধবার ঘটনার ঘনঘটা। একদিকে মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং, পাশাপাশি বিরাট কোহলি ফের দেখালেন তিনি নিজের এক মেজাজী বাদশা।

কেপটাউনের মাঠে গান শুনে কোহলি রামের ভূমিকায়! ব্যাটের বদলে হাতে ধনুক

শেষ আপডেট: 3 January 2024 17:26

দ্য ওয়াল ব্যুরো: কেপটাউনে বুধবার ঘটনার ঘনঘটা। একদিকে মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং, পাশাপাশি বিরাট কোহলি ফের দেখালেন তিনি নিজের এক মেজাজী বাদশা। তিনি ভারতীয় দলের কার্যত চিয়ার লিডারের ভূমিকা পালন করে থাকেন। মাঠে থাকার সময় নানাভাবে দলকে উদীপ্ত করেন। এমনকী গ্যালারির দর্শকদের কাছেও মনোরঞ্জনের উপাদান সাজিয়ে দেন।

এদিন সিরাজ পাঁচ উইকেট নেওয়ার পরে দেখা যায় মাঠে রাম সিয়া রাম গান বাজছে। সেই গান শুনে কোহলি আচমকা রামের ভূমিকা নেন। তাঁকে দেখা যায় ধনুক মারার ঢঙে হাতকে রেখে দেখাচ্ছেন। সেই ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

শুধু তাই নয়, বিরাটের এমন ভঙ্গিমা দেখে সতীর্থরাও হেসে ফেলেছেন। গ্যালারির পাশে সেইসময় ফিল্ডিং করছিলেন কিং কোহলি। দর্শকরাও খুশি হয়েছেন ভারতীয় ক্রিকেটের সেরা আইকনের এই আচরণে। পরে দেখা যায়, কোহলি হাত জোড় করে শ্রদ্ধা জানাচ্ছেন রামকে।

এদিন ম্যাচে সিরাজ ছয় উইকেট নিয়েছেন ১৫ রানের বিনিময়ে। কোহলিকে দেখা গিয়েছে প্রতি উইকেটের পরেই ভারতীয় পেসারকে অভিনন্দন জানাতে।


```