Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কেপটাউনে সিরাজের বোলিং বোমায় বিধ্বস্ত প্রোটিয়ারা, দুরন্ত ভারতীয় পেসার

একেই বলে সোনার প্রত্যাবর্তন। যে পেসারের ধারাবাহিকতার অভাব নিয়ে কথা হচ্ছিল, সেই মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং ঘরের মাঠে দিশেহারা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

কেপটাউনে সিরাজের বোলিং বোমায় বিধ্বস্ত প্রোটিয়ারা, দুরন্ত ভারতীয় পেসার

শেষ আপডেট: 3 January 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে সোনার প্রত্যাবর্তন। যে পেসারের ধারাবাহিকতার অভাব নিয়ে কথা হচ্ছিল, সেই মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং ঘরের মাঠে দিশেহারা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

দ্বিতীয় টেস্টের স্কোরবোর্ড বলছে ৩৪/৬। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে একেবারে অসহায় সিরাজের বোলিংয়ের কাছে। আট ওভার বোলিং করে নয় রানে পাঁচ উইকেট সিরাজের। স্বপ্নের বোলিং করছেন হায়দরাবাদী পেসার।

এভাবেও যে ফিরে আসা যায়, সেটা দেখাল ভারতীয় বোলিং। ওয়ান ডে বিশ্বকাপে শামি, বুমরা, সিরাজরা দুরন্ত ছিলেন। এবার প্রথম টেস্টে বুমরা দারুণ বোলিং করলেও বাকিরা ম্রিয়মান ছিলেন। 

এখানেই শেষ নয়, ম্যাচ যত এগচ্ছে, ততই সিরাজ আরও ভয়ঙ্কর হচ্ছেন। তিনি ছয় উইকেট পেয়ে গিয়েছেন। সাত উইকেট পড়ে গিয়েছে ৪৬ রানে। দক্ষিণ আফ্রিকা কত রানে শেষ হয়, সেটাই দেখার বিষয়।


```