Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

#Breaking: বুমরাহর ইয়র্কারে প্র্যাকটিসে পায়ের বুড়ো আঙুলে চোট, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর

দ্য ওয়াল ব্যুরো: ভারতের এ বারের বিশ্বকাপ অভিযানে যেন শনির দশা লেগেছে। প্রথমে ডান হাতের বুড়ো আঙুল চিড় ধরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন শিখর ধাওয়ান। পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। এ বার

#Breaking: বুমরাহর ইয়র্কারে প্র্যাকটিসে পায়ের বুড়ো আঙুলে চোট, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিজয় শঙ্কর

শেষ আপডেট: 1 July 2019 08:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতের এ বারের বিশ্বকাপ অভিযানে যেন শনির দশা লেগেছে। প্রথমে ডান হাতের বুড়ো আঙুল চিড় ধরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন শিখর ধাওয়ান। পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। এ বার প্র্যাকটিসের সময় বুমরাহর ইয়র্কার পায়ের বুড়ো আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। পাকিস্তান ম্যাচে বল হাতে ভালো পারফরম্যান্স করে নজর করেছিলেন বিজয়। কিন্তু তারপরেই প্র্যাকটিসের সময় জশপ্রীত বুমরাহর ইয়র্কার পায়ের বুড়ো আঙুলে চোট পান তিনি। পরের ম্যাচগুলোতে খেললেও বল করতে দেখা যায়নি তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁর জায়গায় দলে নেওয়া হয় ঋষভ পন্থকে। তখনই জল্পনা শুরু হয়েছিল। সেটাই সত্যি হলো। এ বারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল বিজয়ের। তাঁর জায়গায় দলে নেওয়া হতে পারে ময়ঙ্ক আগরওয়ালকে। বিসিসিআইয়ের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "বিজয় চোট পাওয়ার পর আমরা আশা করেছিলাম ও সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেটা হয়নি। এই অবস্থায় বিজয়কে দলে রাখার কোনও মানে নেই। তাই ওকে দেশে পাঠানো হচ্ছে। তার জায়গায় ময়ঙ্ক আগরওয়ালকে দলে নেওয়া হতে পারে। কারণ ও এলে ওপেনারের ভূমিকায় খেলতে পারবে। যদি ঋষভ ব্যর্থ হয় তাহলে আগরওয়ালকে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে পাঠিয়ে লোকেশ রাহুলকে চার নম্বরে খেলানো হতে পারে।" আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র কয়েকটা ম্যাচ খেলেই বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন বিজয় শঙ্কর। শিখর ধাওয়ান চোট পাওয়ায় দলে সুযোগও পান তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ভালো বল করে নজরও করেছিলেন। কিন্তু ব্যাট হাতে সাফল্য আসেনি। তারপরেও তাঁর উপর ভরসা রেখেছিল দল। কিন্তু চোট পাওয়ায় নিজের প্রথম বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে এই তরুণ অলরাউন্ডারকে।

```