Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

৭ সেকেন্ডে গোল করে বিশ্বকে চমকে দিলেন মিলানের স্ট্রাইকার লিয়াও

দ্য ওয়াল ব্যুরো: এমন গোল কখনও দেখেনি বিশ্ব। ম্যাচ শুরুর বাঁশি বাজালেন রেফারি, বল নিয়ে ছুটল মিলানের ফুটবলাররা। সেই দৌড়েই বিপক্ষ সাসসুয়োলোর জালে বল ঠেললেন ! ৬.২ সেকেন্ডে গোল করে বসলেন মিলানের স্ট্রাইকার রাফায়েল লিয়াও। সিরি এ-তে দ্রুততম গোলের

৭ সেকেন্ডে গোল করে বিশ্বকে চমকে দিলেন মিলানের স্ট্রাইকার লিয়াও

শেষ আপডেট: 20 December 2020 17:15

দ্য ওয়াল ব্যুরো: এমন গোল কখনও দেখেনি বিশ্ব। ম্যাচ শুরুর বাঁশি বাজালেন রেফারি, বল নিয়ে ছুটল মিলানের ফুটবলাররা। সেই দৌড়েই বিপক্ষ সাসসুয়োলোর জালে বল ঠেললেন ! ৬.২ সেকেন্ডে গোল করে বসলেন মিলানের স্ট্রাইকার রাফায়েল লিয়াও। সিরি এ-তে দ্রুততম গোলের রেকর্ড তো বটেই, ফুটবল দুনিয়ায় কেউ করেছেন কিনা সন্দেহ। সাসসুয়োলোর বিপক্ষে দ্রুত গোল দরকার ছিল এসি মিলানের। লিগে টানা দুই ম্যাচ ড্র করেছে মিলান। তাদের প্রায় ধরে ফেলেছে জুভেন্টাস ও ইন্টার মিলান। মিলান কোচ স্তেফানো পিউলি তাই দাপট দেখিয়ে শুরু করতে বলেছিলেন দলের ফুটবলারদের। শনিবারই লিগ টেবিলের শীর্ষে মিলানের কাছে চলে এসেছে জুভেন্টাস। রবিবার প্রতিপক্ষের মাঠে তাই ব্যবধান বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছিল মিলানের। বহু দিন পর লিগে সেই পুরোনো মিলানের দেখা মিলছে। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ব্রাহিম দিয়াজ বল দিলেন হাকান চালহানলুর কাছে। সেই বল ফেরত চাইছিলেন বারবার দিয়াজ, কিন্তু ড্রিবলিং করে ছুটে যাওয়া চালহানলু থামছিলেন না। প্রায় অর্ধেক পেরিয়ে যাওয়ার পর হঠাৎ বল বাড়িয়ে দিলেন পর্তুগিজ লিয়াওর দিকে। তিনি আর ভুল করেননি, বল জালে ঠেলে দেন। ঘড়িতে সেইসময় সাত সেকেন্ড হয়েছে খেলার বয়স। কিছুটা বিস্ময় নিয়েই লিয়াওর সঙ্গে গোলের উল্লাসে মেতে উঠলেন সতীর্থরা। এ গোল যে সিরি ‘আ’র সবচেয়ে দ্রুততম সে তথ্য তখনই ছড়িয়ে পড়ল। ২০০১ সাকে ফিওরেন্টিনার বিপক্ষে পিয়াচেঞ্জার হয়ে পাওলো পঞ্জী ৮.১ সেকেন্ডে গোল করেছিলেন। সেই রেকর্ড ১৯ বছর পর ভেঙে গেল এক তরুণের কাছে। লিয়াওর এ গোল যে ইউরোপের শীর্ষ পাঁচ লিগেরই দ্রুততম।  বুন্দেসলিগার এ রেকর্ড ৯.২ সেকেন্ডের। ২০১৪ সালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বেয়ার লিভারকুসেনের করিম বেলারাবিও ম্যাচের প্রথম আক্রমণেই গোল করছিলেন। ফরাসী লিগের সবচেয়ে দ্রুতগতির গোলটি মিকেল রিওর। কানের বিপক্ষে ১৯৯২ সালে ম্যাচের ৮ সেকেন্ডেই গোল করেছিলেন রিও। সবাইকে ছাপিয়ে গেলেন রাফায়েল।    

```