Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

করোনা আক্রান্ত হয়ে কেরলের বাড়িতে জবি জাস্টিন

দ্য ওয়াল ব্যুরো : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বে বহু ফুটবলার রয়েছেন। তাঁরা আক্রান্ত হয়েছেন, আবার দ্রুত সেরেও গিয়েছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমোনে যেমন কোভিড ১৯ আক্রান্ত। কিন্তু ভারতীয় ফুটবলারদের মধ্যে এমন কোনও ঘটনা ঘটেনি। স

করোনা আক্রান্ত হয়ে কেরলের বাড়িতে জবি জাস্টিন

শেষ আপডেট: 13 September 2020 08:45

দ্য ওয়াল ব্যুরো : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বে বহু ফুটবলার রয়েছেন। তাঁরা আক্রান্ত হয়েছেন, আবার দ্রুত সেরেও গিয়েছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমোনে যেমন কোভিড ১৯ আক্রান্ত। কিন্তু ভারতীয় ফুটবলারদের মধ্যে এমন কোনও ঘটনা ঘটেনি। সেদিক থেকে জবি জাস্টিন প্রথম কোনও নামী ফুটবলার এ দেশের, যিনি কোভিডের শিকার। কেরলে নিজের বাড়িতে রয়েছেন জবি। তিনি ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার। যদিও ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ার পরে তাঁর সেই পুরনো মেজাজ উধাও। এটিকে-র হয়ে খেলেছেন ঠিকই গত মরসুমে, তেমন ফুল ফোটাতে পারেননি। এবারও তিনি এটিকে-মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ, তাই মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরে খেলতে দেখা যাবে। কেরলে নিজের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তেমন উপসর্গ নেই, কিন্তু চিকিৎসকরা তাঁকে সাবধানে থাকার কথা বলে দিয়েছেন। রবিবার জবির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘‘শরীরে তেমন সমস্যা নেই, তবে একটু দুর্বল লাগছে, সেই কারণেই পরীক্ষা করেছিলাম, দেখলাম কোভিড পজিটিভ।’’ এদিকে, স্প্যানিশ সেন্টার-ব্যাক তিরিকে সই করাল এটিকে-মোহনবাগান এফসি। এই ডিফেন্ডারের পুরো নাম হোসে লুইস এস্পিনোসা অ্যারোয়ো। ২৯ বছর বয়সো এই তারকা লিগের ২০১৫ এবং ২০১৬-র মরশুমে এটিকের হয়ে খেলেছিলেন। জানা গিয়েছে, তাঁর সঙ্গে তিন কোটি টাকায় চুক্তি হয়েছে। স্প্যানিশ ডিফেন্ডার তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘‘জয় মোহনবাগান। জল্পনা চলছিল অনেকদিন। তবে এবার কলকাতায় ফেরার খবর জানাচ্ছি সরকারিভাবে। আইএসএল-এর শক্তিশালী দল এটিকে-র সঙ্গে মোহনবাগানের মতো ঐতিহ্যশালী দলের সংযুক্তি হয়েছে এবছর। তাই মুখিয়ে রয়েছি এটিকে মোহনবাগানের জার্সি নিজের গায়ে চাপাব বলে। দুটি চ্যাম্পিয়ন দলের এবছর সংযুক্তি ঘটেছে। এশিয়ান ক্লাব কাপে যাতে খেলতে পারি, সেই লক্ষ্য থাকবে, আমরা যাতে ইতিহাস রচনা করতে পারি।’’ উল্লেখ্য যে এই স্প্যানিশ ডিফেন্ডার অ্যাটলেটিকো মাদ্রিদ বি দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন। স্প্যানিশ ক্লাব কাদিজের যুবদল থেকে উঠে এসেছিলেন তিরি। এই টিমের সিনিয়র দলের হয়েও ম্যাচ খেলেছেন একটি। তাছাড়া এটিকে ২০১৬ আইএসএলে যখন চ্যাম্পিয়ন হয় এটিকে, সেই দলের সদস্য ছিলেন তিনি। শেষ দু’বছর খেলেছেন জামশেদপুর এফসির হয়ে। ৪৮ ম্যাচে ৩টি গোল রয়েছে তাঁর।

```