Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বাতিল উদ্বোধন, এই প্রথম চিয়ারলিডার নেই আইপিএলে

দ্য ওয়াল ব্যুরোঃ বহু প্রতীক্ষার পরে অবশেষে শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। তবে অনেকটাই কমছে জাঁকজমক। করোনা আবহে বন্ধ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছাড়াই হবে ম্যাচ। এবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এই নিয়ে পরপর দু’বার এই অনুষ্ঠান বাত

বাতিল উদ্বোধন, এই প্রথম চিয়ারলিডার নেই আইপিএলে

শেষ আপডেট: 18 September 2020 06:50

দ্য ওয়াল ব্যুরোঃ বহু প্রতীক্ষার পরে অবশেষে শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। তবে অনেকটাই কমছে জাঁকজমক। করোনা আবহে বন্ধ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছাড়াই হবে ম্যাচ। এবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এই নিয়ে পরপর দু’বার এই অনুষ্ঠান বাতিল হচ্ছে। গতবার বোর্ডের প্রশাসক কমিটি ঠিক করেছিল আইপিএলের উদ্বোধনের জন্য বরাদ্দ টাকা পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারকে দেওয়া হবে। আর এবার করোনা পরিস্থিতিতে বাতিল উদ্বোধন। শুধু তাই নয়, এই প্রথমবার আইপিএলে থাকছে না কোনও চিয়ারলিডার। এই বছর দুবাই, আবু ধাবি ও শারজা, এই তিনটি মাঠে হবে আইপিএল। বিকেল সাড়ে ৩টে ও সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হবে খেলা। এবার করোনা পরিস্থিতির জন্য মাঠে যত কম মানুষ ঢোকানো যায় সেই চেষ্টা করা হয়েছে। তাই কোনও দলের চিয়ারলিডাররাই থাকছে না। আইপিএলের অন্যতম আকর্ষণ এই চিয়ারলিডাররাও। তবে সেটা দর্শকভর্তি গ্যালারি থাকলে। এবার দর্শক নেই। তাই চিয়ারলিডার না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অবশ্য উদ্বোধনী অনুষ্ঠান না হলে কিংবা চিয়ারলিডার না থাকলেও আইপিএলের উন্মাদনা তাতে কমবে না বলেই জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি দেখতে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন সৌরভ। সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন তিনি। সৌরভ বলেছেন, “ব্রডকাস্টাররা বলছে এই মরসুমে আইপিএলের দর্শক সংখ্যা সবথেকে বেশি হবে। মানুষ মাঠে না আসতে পারলেও টিভির পর্দায় এবার রেকর্ড সংখ্যক দর্শক আইপিএল দেখবেন। সব কিছুরই একটা ইতিবাচক দিক থাকে।” বোর্ড সভাপতি অবশ্য আশাবাদী, ৫৩ দিনের এই টুর্নামেন্টে পরের দিকে মাঠে দর্শকদের আসারও অনুমতি দেওয়া হতে পারে। তিনি বলেন, “কোভিড পরিস্থিতির জন্য আপনি চান না একসঙ্গে অনেক মানুষ কাছাকাছি থাকুন। কিন্তু কয়েক দিন পর থেকেই ৩০ শতাংশ মানুষকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে। তাঁদের পরীক্ষা করে তারপরে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে। তবে আমার মনে হয় কয়েক দিন পরে সেটা হবে।” আগের বারের দুই ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়েই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হচ্ছে আইপিএল। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের পর ফের একবার মাঠে নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবসর নেওয়ার পর এবার আইপিএলে তাঁর কী রূপ দেখা যাবে সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

```