Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বিয়ে করলেন দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ও অল-রাউন্ডার

দ্য ওয়াল ব্যুরো: দু’জনেই দলের অপরিহার্য সদস্য। একজন দলের প্রধান অল-রাউন্ডার। অন্যজন তো খোদ অধিনায়ক। সম্প্রতি ভালোবাসার এক অনন্য নজির গড়লেন তাঁরা। সব বাধা-বিপত্তি দূরে সরিয়ে রেখে বিয়ে করলেন এই দুই মহিলা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিক

বিয়ে করলেন দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ও অল-রাউন্ডার

শেষ আপডেট: 9 July 2018 12:18

দ্য ওয়াল ব্যুরো: দু’জনেই দলের অপরিহার্য সদস্য। একজন দলের প্রধান অল-রাউন্ডার। অন্যজন তো খোদ অধিনায়ক। সম্প্রতি ভালোবাসার এক অনন্য নজির গড়লেন তাঁরা। সব বাধা-বিপত্তি দূরে সরিয়ে রেখে বিয়ে করলেন এই দুই মহিলা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ডেন ভ্যান নিকরেক ও দলেরই ফাস্ট বোলার মারিজেন কাপ শনিবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এই অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার পুরুষ ও মহিলা ক্রিকেট দলের বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন। মারিজেন নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এই কথা ঘোষণা করেন। ভ্যান নিকরেক ও মারিজেন দু’জনেই দক্ষিণ আফ্রিকার মহিলা দলে ২০০৯ সালে সুযোগ পান। সেই থেকেই দুজনের বন্ধুত্ব। ধীরে ধীরে তা পরিণত হয় ভালোবাসায়। তারপর থেকে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই দুই খেলোয়াড়। দুই খেলোয়াড় মিলে একসাথে ৮২ ওয়ান ডে ও ৫৬ টি ২০ ম্যাচ খেলেছেন। ভ্যান নিকরেক যেমন অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ের অন্যতম ভরসা, অন্যদিকে তেমনই মারিজেনের অলরাউন্ড পারফরম্যান্সের প্রভাব পড়েছে দলে। এই দুজনেই প্রথম মহিলা ক্রিকেটার যাঁরা ছেলেদের অ্যাকাডেমিতে খেলার সুযোগ পেয়েছেন। তবে তাঁরাই প্রথম নয়, গত বছর নিউজিল্যান্ডের দুই মহিলা ক্রিকেটার অ্যামি স্যাদারওয়েট ও লি তাহুহু ক্রিকেট ইতিহাসে প্রথম মহিলা কাপল হিসেবে বিয়ে করেছিলেন।

```