Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ধাওয়ান, ভুবির পর এ বার চোটের কবলে বিজয় শঙ্কর

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দল বিশ্বকাপের শুরুটা ছন্দে করলেও চোট সমস্যা যেন তাদের পিছু ছাড়ছে না। ইতিমধ্যেই ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন শিখর ধাওয়ান। বল করতে গিয়ে স্লিপ করে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভুবি। আপাতত দু'ম

ধাওয়ান, ভুবির পর এ বার চোটের কবলে বিজয় শঙ্কর

শেষ আপডেট: 20 June 2019 11:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দল বিশ্বকাপের শুরুটা ছন্দে করলেও চোট সমস্যা যেন তাদের পিছু ছাড়ছে না। ইতিমধ্যেই ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন শিখর ধাওয়ান। বল করতে গিয়ে স্লিপ করে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ভুবি। আপাতত দু'ম্যাচে খেলতে পারবেন না তিনি। এ বার প্র্যাকটিস করতে গিয়ে চোট পেলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। শনিবার সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। তার আগে বৃহস্পতিবার ছিল দলের প্র্যাকটিস সেশন। বিজয় শঙ্কর ব্যাট করছিলেন। বল করছিলেন বুমরাহ। হঠাৎ করে বুমরাহর একটা নিখুঁত ইয়র্কার গিয়ে লাগে বিজয়ের গোড়ালিতে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় পা ধরে বসে পড়েন তিনি। তারপর আর ব্যাট করেননি বিজয়। সঙ্গে সঙ্গে দলের ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। পরে অবশ্য ফের প্র্যাকটিসে দেখা গেলেও ব্যাট-বল কিছুই করেননি ভারতের এই অলরাউন্ডার। দেখা যায়, পায়ে স্লিপার পরে ঘুরছেন তিনি। কিছুটা খোঁড়াতেও দেখা যায় শঙ্করকে। পরে হালকা জগিং করার চেষ্টা করলেও অল্প করেই থেমে যান তিনি। ভারতীয় দলের তরফে জানানো হয়েছে, "পায়ে সামান্য চোট হয়েছে বিজয় শঙ্করের। এই মুহূর্তে তাঁকে দেখছেন দলের ফিজিও। চোট তেমন কিছু গুরুতর নেই। আশা করা যাচ্ছে শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে নামবেন বিজয়।" যদিও বিজয়ের তরফে এই ব্যাপারে কিছু বলা হয়নি। এর আগে চোট পেয়েছিলেন শিখর ধাওয়ান। ডান হাতের বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরে তাঁর। আশা করা যাচ্ছিল, তিন সপ্তাহের মধ্যে ফের মাঠে নামতে পারবেন ধাওয়ান। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররা বলে দেন, সে সম্ভাবনা নেই। ফলে শিখরের জায়গায় ঋষভ পন্থকে নেওয়া হয় দলে। পাকিস্তানের বিরুদ্ধে বল করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবনেশ্বর কুমারও। জানা যায়, দু'ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে ভুবিকে। এই দুই ম্যাচে শামি তাঁর জায়গায় খেলবেন। ভুবি চোট পাওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত বল করেছিলেন বিজয়। চার নম্বর জায়গাটা নিজের করে নিয়েছিলেন। কিন্তু এই চোট ফের তাঁকে ছিটকে দেয় কিনা, সেটাই দেখার।

```