Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

জল্পনা বিজয়ের চোট নিয়ে, আফগান ম্যাচেই কি অভিষেক পন্থের!

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ভারতের ভালো ফল জারি রয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হারিয়ে চনমনে কোহলি ব্রিগেড। এ বার সামনে দুর্বল আফগানিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে নাস্তানাবুদ হওয়ার পর ড্রেসিং রুমের অন্দরেই ভাঙন ধরেছে রশিদ খানদ

জল্পনা বিজয়ের চোট নিয়ে, আফগান ম্যাচেই কি অভিষেক পন্থের!

শেষ আপডেট: 21 June 2019 09:32

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ভারতের ভালো ফল জারি রয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হারিয়ে চনমনে কোহলি ব্রিগেড। এ বার সামনে দুর্বল আফগানিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে নাস্তানাবুদ হওয়ার পর ড্রেসিং রুমের অন্দরেই ভাঙন ধরেছে রশিদ খানদের। অন্যদিকে আবার প্র্যাকটিসে চোট পেয়েছেন পাক ম্যাচে নিজের ছাপ ফেলা বিজয় শঙ্কর। এই পরিস্থিতিতে কি আফগানিস্তানের বিরুদ্ধেই বিশ্বকাপে অভিষেক হতে চলেছে ঋষভ পন্থের। এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন ভারতীয় সমর্থকদের। বিশ্বকাপে ভারতীয় দল ভালো ফর্মে থাকলেও সমস্যা হয়েছে চোট নিয়ে। ইতিমধ্যেই বুড়ো আঙুলের হাড়ে চিড় নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে দুরন্ত ফর্মে থাকা ওপেনার শিখর ধাওয়ানকে। তাঁর বদলি হিসেবে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বাঁ'হাতি ঋষভকে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আর খেলতে পারেননি ভুবনেশ্বর কুমার। আগামী ২টো ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তাঁর জায়গায় বুমরাহর সঙ্গে পেস বোলিংয়ের দায়িত্ব সামলাবেন মহম্মদ শামি। ভুবনেশ্বর চোট পাওয়ার পরেই পাকিস্তানের বিরুদ্ধে নিজেকে মেলে ধরেছিলেন বিজয় শঙ্কর। বিশ্বকাপে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন। ভুবির অভাব বোধ করতে দেননি কোহলিকে। কিন্তু তারপরেই প্র্যাকটিস করতে গিয়ে বুমরাহর ইয়র্কারে গোড়ালিতে চোট পান বিজয়। তারপর আর প্র্যাকটিস করেননি তিনি। শুক্রবার হালকা অনুশীলন করেন শঙ্কর। কিন্তু দেখে মনে হয়, এখনও পুরোদমে ছুটতে পারছেন না। যদিও দলের বা ম্যানেজমেন্টের তরফে এখনও অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি, তাও মনে করা হচ্ছে আফগান ম্যাচে তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে শনিবারই বিশ্বকাপের মঞ্চে অভিষেক হতে পারে ঋষভ পন্থের। দীনেশ কার্তিক থাকলেও তাঁর উপরেই হয়তো ভরসা দেখাবে ম্যানেজমেন্ট। কারণ ইংল্যান্ড যাওয়ার পর থেকে যেভাবে অনুশীলন করছেন পন্থ, তাতে মনে হচ্ছে, ম্যানেজমেন্টের তরফে তাঁকে কোনও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বিজয় শঙ্কর আগেরদিন যা পারফর্ম করেছিলেন, তাতে ম্যাচের দিন সকালে হয়তো তাঁর ফিটনেস দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দেখার, শনিবার সাউদাম্পটনে ভারতীয় দলের চার নম্বর স্পটে কার নাম লেখা থাকে।

```