Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

#Breaking: আইপিএল-এর জমকালো উদ্বোধন বাতিল, সেই টাকা দেওয়া হবে পুলওয়ামার শহিদ জওয়ানদের পরিবারকে

দ্য ওয়াল ব্যুরো: এ বছরের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং বডি। উদ্বোধনের জন্য যে টাকা খরচ করা হয়, তা দেওয়া হবে পুলওয়ামার শহিদ জওয়ানদের পরিবারকে। শুক্রবার বিসিসিআইয়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্

#Breaking: আইপিএল-এর জমকালো উদ্বোধন বাতিল, সেই টাকা দেওয়া হবে পুলওয়ামার শহিদ জওয়ানদের পরিবারকে

শেষ আপডেট: 22 February 2019 12:22

দ্য ওয়াল ব্যুরো: এ বছরের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং বডি। উদ্বোধনের জন্য যে টাকা খরচ করা হয়, তা দেওয়া হবে পুলওয়ামার শহিদ জওয়ানদের পরিবারকে। শুক্রবার বিসিসিআইয়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বৈঠক থেকে বেরিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই এ কথা জানান। তিনি বলেন, "এ বছর আইপিএল-এর কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে টাকা বরাদ্দ থাকে, সেই টাকা পুলওয়ামার শহিদ জওয়ানদের পরিবারের কাছে পাঠানো হবে।" বিনোদ রাই আরও বলেছেন, "এই সিদ্ধান্তে আমরা খুব খুশি হয়েছি। আমরা জানি, যাঁদের পরিবারের সন্তান শহিদ হয়েছেন, তাঁদের কোনও ভাবেই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা যেটুকু পারি সেটুকু আর্থিক সাহায্য করতেই পারি। যেখানে দেশের অনেক ক্রিকেটার এগিয়ে আসছেন, সেখানে দেশের ক্রিকেট বোর্ড হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।" আইপিএল-এর কোন খাতে কী খরচ করা হবে, তার জন্য আলাদা কমিটি রয়েছে। শুক্রবারের বৈঠকে এই কমিটির কাছেই প্রস্তাব দেয় বোর্ড। সঙ্গে সঙ্গে বোর্ডের প্রস্তাব গ্রহণ করা হয়। সূত্রের খবর, আইপিএল-এর মতো ঝাঁ-চকচকে টুর্নামেন্টের উদ্বোধনও সেরকমই হয়ে থাকে। বলি তারকা থেকে শুরু করে নামীদামি সেলিব্রিটিরা হাজির থাকেন। ফলে এই অনুষ্ঠানের খরচও ভালোই হয়ে থাকে। অর্থাৎ যে টাকা দান করা হবে, তার পরিমাণ নেহাত কম হবে না বলেই বোর্ডের এই শীর্ষকর্তা জানিয়েছেন। পুলওয়ামায় শহিদ পরিবারের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছেন আম আদমি থেকে শুরু করে সেলিব্রিটিরা। সেহওয়াগ ও গম্ভীর শহিদ জওয়ানদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। টাকা থেকে শুরু করে বিভিন্ন ভাবে এই শহিদদের পরিবারের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। সেখানে আইপিএল-এর যোগদান নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। এর পাশাপাশি বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট করা হবে কিনা, সে ব্যাপারেও এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। তবে সন্ত্রাসবাদের সঙ্গে যেসব দেশ যুক্ত, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব নিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন

https://thewall.in/news-sports-bcci-writes-to-icc-asking-them-to-end-ties-with-nations-that-back-terror/

```