Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

জঘন্য ফুটবল, হার দিয়ে শুরু হলো এটিকের আইএসএল অভিযান

দ্য ওয়াল ব্যুরো: খেলা শুরুর আগে খাতায় কলমে কেরালা ব্লাস্টার্সের থেকে এগিয়ে নেমেছিল অ্যাতলেটিকো ডি কলকাতা। কিন্তু মাঠে সব হিসেব বদলে গেল। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে ০-২ গোলে হেরে প্রথমবারের জন্য হার দিয়ে আইএসএল অভিযান শুরু করল এটিকে

জঘন্য ফুটবল, হার দিয়ে শুরু হলো এটিকের আইএসএল অভিযান

শেষ আপডেট: 29 September 2018 18:04

দ্য ওয়াল ব্যুরো: খেলা শুরুর আগে খাতায় কলমে কেরালা ব্লাস্টার্সের থেকে এগিয়ে নেমেছিল অ্যাতলেটিকো ডি কলকাতা। কিন্তু মাঠে সব হিসেব বদলে গেল। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের কাছে ০-২ গোলে হেরে প্রথমবারের জন্য হার দিয়ে আইএসএল অভিযান শুরু করল এটিকে। খেলার শুরু থেকেই আধিপত্য ছিল কেরালার। মার্কি খেলোয়াড় কালু উচে না নামায় অ্যাটাকিং থার্ডে একা হয়ে পড়েছিলেন বলবন্ত সিং। অন্যদিকে কেরালার দুই বিদেশী স্ট্রাইকার পোপলাটনিক ও স্টোজানোভিচ দারুন খেলছিলেন। খেলা শুরুর ৮ মিনিটের মধ্যেই লেকিচ পেসিচের হেড গোল লাইন সেভ করেন সেনা রালতে। মাঝেমধ্যে অধিনায়ক লাঞ্জারোতের নেতৃত্বে আক্রমণে উঠলেও বক্সের কাছে এসে খেই হারিয়ে ফেলছিল সব আক্রমণ। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও এক ছবি। বোঝা যাচ্ছিল খেলোয়াড়দের মধ্যে এখনও বোঝাপড়া গড়ে ওঠেনি। ডিফেন্সেও তৈরি হচ্ছিল ফাঁক ফোকর। আর এই ডিফেন্সিভ ল্যাপসের সুযোগ নিয়েই ৭৬ মিনিটের মাথায় হেডে গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন স্টোজানোভিচ। সমতা ফেরানোর জন্য কালু উচেকে নামান কোচ স্টিভ কপেল। কিন্তু ৮৬ মিনিটের মাথায় এটিকে ডিফেন্ডার গারসন ভিয়েরাকে কাটিয়ে ডান পায়ের অসাধারণ শটে গোল করে ব্যবধান বাড়ান পোপলাটনিক। আর খেলায় ফিরতে পারেনি এটিকে। এর ফলে প্রথমবারের জন্য মরশুমের প্রথম ম্যাচে হারল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। সেইসঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে গেল দলের খেলায়। এখন দেখার ভুলভ্রান্তি কাটিয়ে পরের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের সরণিতে এটিকে ফিরতে পারে কিনা।

```