Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বাড়ির ছাদে বাবার বানানো সেই কংক্রিটের পিচেই শুরু!

দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখে ঘোষণা হয়েছে ভারতের বিশ্বকাপ দল। আলোচনার প্রধান কেন্দ্রে ছিলেন দু’জন। ঋষভ পন্থ ও বিজয় শঙ্কর। প্রথমজনের নাম না উঠলেও দ্বিতীয়জন জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। মাত্র ৯ টি ওয়ান ডে খেলার অভিজ্ঞতা নিয়েই বিজয় শঙ্কর উঠে পড়ব

বাড়ির ছাদে বাবার বানানো সেই কংক্রিটের পিচেই শুরু!

শেষ আপডেট: 17 April 2019 09:35

দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখে ঘোষণা হয়েছে ভারতের বিশ্বকাপ দল। আলোচনার প্রধান কেন্দ্রে ছিলেন দু’জন। ঋষভ পন্থ ও বিজয় শঙ্কর। প্রথমজনের নাম না উঠলেও দ্বিতীয়জন জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। মাত্র ৯ টি ওয়ান ডে খেলার অভিজ্ঞতা নিয়েই বিজয় শঙ্কর উঠে পড়বেন ইংল্যান্ডের বিমানে। কিন্তু তাঁর নাম ঘোষণার পরেই শুরু হয়েছে জল্পনা। কেউ বলছেন, মাত্র ৯ ওয়ান ডে অভিজ্ঞতাসম্পন্ন বিজয় শঙ্করকে বিশ্বকাপে সুযোগ দেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। কেউ বলছেন, বিজয় শঙ্কর সুযোগ পেলে কেন সুযোগ দেওয়া হলো না পন্থকে। আবার অন্য একদল সমর্থকের বক্তব্য, এই তরুণ অলরাউন্ডারকে দলে সুযোগ দেওয়া একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু আপাতত সেসব নিয়ে ভাবতে রাজি নন, এইচ শঙ্কর। আপাতত তিনি মজে ছেলের সুযোগ পাওয়ার খবরেই। সোমবার দল ঘোষণার পরেই বাবাকে ফোন করে এ কথা জানান বিজয়। কিন্তু তখন মিটিংয়ে ব্যস্ত থাকায় ছেলের সঙ্গে সেভাবে কথা বলতে পারেননি তিনি। মিটিং শেষে ফের ফোন করেন ছেলেকে। তারপর থেকে আর ঘোর যেন কাটছে না। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিলনাড়ুর মাদিপক্কমের বাসিন্দা এইচ শঙ্কর জানিয়েছেন, ১৭ বছর বয়সে বিজয়কে ডেকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, সে সত্যি ক্রিকেট নিয়েই পরবর্তীতে এগোতে চায়, নাকি নিছক আনন্দের জন্য ক্রিকেট খেলে। ছেলের জবাব শুনে বুঝতে পেরেছিলেন, ক্রিকেট নিয়ে সত্যি সে সিরিয়াস। আর তাই ছেলের প্র্যাকটিসের জন্য বাড়ির ছাদেই বানিয়ে দিয়েছিলেন কংক্রিটের পিচ। সেখানেই প্র্যাকটিস করতেন বিজয় শঙ্কর। ভবিষ্যতে সফল হওয়ার উপদেশও বাবার কাছেই পেয়েছিলেন ভারতের এই তরুণ অলরাউন্ডার। বাবা তাঁকে বলেছিলেন, “নিজের কাজ ভালোভাবে করো। বাকিটা আপনা-আপনি হয়ে যাবে। কোনও কিছুর পিছনে ছুটতে যেওনা। যদি তুমি ভালো করে পরিশ্রম করো, নিজের লক্ষ্যে স্থির থাকো, তাহলে সবকিছু ভালোই হবে।” বাবার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেই আজ এই জায়গায় এসে পৌঁছেছেন বিজয় শঙ্কর। তাঁর নাম ঘোষণার পর নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ বলেছেন, অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই বিজয়কে দলে নেওয়া। একদিকে ও ভালো ব্যাটসম্যান। কন্ডিশন ভালো থাকলে ভালো বোলার। আবার ভালো ফিল্ডারও। অর্থাৎ হার্দিক পান্ড্যর ব্যাক আপ অলরাউন্ডার হিসেবে কিংবা শুধুমাত্র চার নম্বর ব্যাটসম্যান হিসেবেও খেলানো হতে পারে তাঁকে। এই তরুণ অলরাউন্ডারের উপর বিশ্বাস রয়েছে ভারতীয় ম্যানেজমেন্টেরও। আর তাই তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার নম্বরে খেলানো হয়েছে তাঁকে। বিশ্বকাপে যদি সুযোগ মেলে, নিজের সবটা দিতে মুখিয়ে রয়েছেন তরুণ বিজয় শঙ্করও। করছেন পরিশ্রম, লড়াই। অবশ্য লড়াইটা শুরু হয়েছিল ১১ বছর আগে। বাড়ির ছাদে। বাবার বানিয়ে দেওয়া কংক্রিটের পিচে।

```