টিম ইন্ডিয়ার কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকর প্রয়াত
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও নির্বাচক প্রধান অজিত ওয়াদেকর। বুধবার রাতে মুম্বইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বাঁ হাত
শেষ আপডেট: 15 August 2018 18:47
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও নির্বাচক প্রধান অজিত ওয়াদেকর। বুধবার রাতে মুম্বইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বাঁ হাতি এই কিংবদন্তি ব্যাটসম্যান।
ভারতীয় ক্রিকেটে ওয়াদেকর চিরকাল অমর হয়ে থাকবেন ১৯৭১ সালে তাঁর নেতৃত্বে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের জন্য। তাঁর ৮ বছরের কেরিয়ারে ৩৭ টেস্ট খেলে ২১১৩ রান করেছিলেন ওয়াদেকর। তিনিই ছিলেন ভারতের প্রথম ওয়ান ডে অধিনায়ক।

পরবর্তীকালে ভারতীয় দলের ম্যানেজার নিযুক্ত হন ওয়াদেকর। তারপর ভারতের নির্বাচক প্রধানের দায়িত্বও সামলেছেন তিনি। কাকতলীয়ভাবে এমন একটা সময়ে মৃত্যু় হলো ওয়াদেকরের, যখন বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে ব্যস্ত৷
ওয়াদেকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। অনেক বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওয়াদেকরের মৃত্যুতে টুইটারে শোক জ্ঞাপন করেছেন।
https://twitter.com/narendramodi/status/1029787766748536832?s=19