Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গত মরশুমের রানার্স বেঙ্গালুরুর কাছে হেরে অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি'র

দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমে ফাইনালে হারের বদলা চলতি মরশুমের প্রথম ম্যাচেই নিলেন সুনীল ছেত্রীরা। মিকু'র করা বিশ্বমানের গোলে চেন্নাইন এফসিকে হারালো বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরুতে আক্রমণের ঝড় তুলেছিল হোম টিম বেঙ

গত মরশুমের রানার্স বেঙ্গালুরুর কাছে হেরে অভিযান শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি'র

শেষ আপডেট: 30 September 2018 18:50

দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমে ফাইনালে হারের বদলা চলতি মরশুমের প্রথম ম্যাচেই নিলেন সুনীল ছেত্রীরা। মিকু'র করা বিশ্বমানের গোলে চেন্নাইন এফসিকে হারালো বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শুরুতে আক্রমণের ঝড় তুলেছিল হোম টিম বেঙ্গালুরু। মিনিট দশেক পর থেকে খেলা ধরে চেন্নাইন। তারপর একের পর এক আক্রমণ ভেসে আসতে থাকে বেঙ্গালুরু বক্সে। বেঙ্গালুরুর লেফট ব্যাক রাহুল ভেকের ভুলে দুটো ভালো সুযোগ চলে এসেছিল অভিষেক বচ্চনের দলের কাছে। কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন জেজে। সুনীল ছেত্রীকে জোনাল মার্কিংয়ে রাখায় বেঙ্গালুরুর আক্রমণ সেরকম দানা বাঁধছিল না। কিন্তু ৪১ মিনিটের মাথায় খেলার গতির বিপরীতে একটা লুজ বল ধরে বক্সের বাইরে থেকে কোনাকুনি জোরালো শটে বিশ্বমানের গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন ভেনেজুয়েলার স্ট্রাইকার মিকু। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে চেন্নাইন। রাফায়েল অগাস্টো, ক্যালডেরনরা আক্রমণের ঝাঁঝ বাড়ালে অনেক ওপেন হয়ে যায় চেন্নাইনের ডিফেন্স। ফলে প্রতি আক্রমণে বেশ কিছু সুযোগ পান সুনীলরা। কিন্তু কাজে লাগাতে পারেননি। অন্যদিকে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর দুরন্ত গোলকিপিংয়ে আটকে যায় চেন্নাইনের সব আক্রমণ। গোলের মুখ খুলতে পারেননি জেজেরা। এই জয়ের ফলে গত মরশুমের ফাইনালের মধুর প্রতিশোধ নিলেন সুনীল ছেত্রীরা। সেইসঙ্গে প্রথম ম্যাচে জয় পেয়ে দুরন্ত শুরু করল বেঙ্গালুরু। অন্যদিকে দু'বারের চ্যাম্পিয়ন এটিকে'র মতোই হেরে মরশুম শুরু হলো বাকি দু'বারের চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি'র।

```