Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

রামনবমীর দিন পিছিয়ে যেতে পারে ইডেনে কেকেআরের ম্যাচ

এর আগে কালীপুজোর সময় ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ হয়নি। সেবারও পুলিশ পাওয়া নিয়ে সমস্যা হয়েছিল। আইপিএলের ম্যাচে আরও বেশি উন্মাদনা থাকে।

রামনবমীর দিন পিছিয়ে যেতে পারে ইডেনে কেকেআরের ম্যাচ

শেষ আপডেট: 9 April 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মধ্যে ইডেনে ম্যাচ হওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আগামী ১৭ এপ্রিল ইডেনে কলকাতা বনাম রাজস্থানের মধ্যে ম্যাচ রয়েছে। ওই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। কিন্তু সমস্যা হল সেদিন রামনবমী। ধর্মতলা অঞ্চলে ওই উপলক্ষ্যে বড় একটা মিছিল হয়। হাওড়া ও হুগলি অঞ্চলেও রামনবনী নিয়ে কিছুটা উত্তেজক পরিস্থিতি থাকে।

সেদিন পুলিশ পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। লালবাজার সূত্রে আগেই এই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল করা হয়েছে নাইট রাইডার্স কর্তৃপক্ষকে। এমনকী কেকেআরও জানিয়েছে বিসিসিআইকে। সেদিন ম্যাচ না হলে ওই ম্যাচটি অন্যদিন করা হতে পারে।

পাশাপাশি ম্যাচটি অন্য শহরেও করা হতে পারে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে কটক কিংবা গুয়াহাটিতেও হতে পারে ওই ম্যাচ। এপ্রিলে কলকাতার টানা পাঁচটি ম্যাচ রয়েছে। ইডেনে এই পর্বে ১৪ এপ্রিল থেকে শুরু হবে কলকাতার ম্যাচ। পরের চারটি ম্যাচ রয়েছে ১৭ এপ্রিল (রাজস্থান রয়্যালস), ২১ এপ্রিল (বেঙ্গালুরু), ২৬ এপ্রিল (পাঞ্জাব কিংস) এবং ২৯ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস)।

এর আগে কালীপুজোর সময় ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ হয়নি। সেবারও পুলিশ পাওয়া নিয়ে সমস্যা হয়েছিল। আইপিএলের ম্যাচে আরও বেশি উন্মাদনা থাকে। তাই সেদিন ম্যাচ হবে না ধরেই নিয়েছে কেকেআর শিবির। হলেও সেটি খেলতে বাইরে যেতে হবে।


```