
শেষ আপডেট: 12 December 2023 22:24
দ্য ওয়াল ব্যুরো: এএফসি এশিয়ান কাপের ভারতীয় দলের ৫০ জনের দলগঠন করা হয়েছে। ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাশ দলগঠন করেছেন মঙ্গলবার। চোট পাওয়া ডিফেন্ডার আনোয়ার আলিকে দলে রাখা হয়নি। তিনি বহুদিন ধরে চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। এমনকী মোহনবাগানের হয়েও তাঁকে খেলতে দেখা যাচ্ছে না।
১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে যাত্রা শুরু করবেন সুনীল ছেত্রীরা। এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপর উজবেকিস্তানের বিরুদ্ধে ১৮ জানুয়ারি ও ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।
এশিয়ান কাপের এই দলে মোহনবাগানের ১০ জন ফুটবলার রয়েছেন। ইস্টবেঙ্গলের তিন ফুটবলারকে রাখা হয়েছে।
ইস্টবেঙ্গল লালচুংনুঙ্গা, নাওরেম মহেশ সিং ও নন্দকুমারকে রাখা হয়েছে এই দলে।
গোলরক্ষক: গুরপ্রিৎ, অমরিন্দর, বিশাল, ধীরজ, গুরমিত।
রক্ষণভাগ: সন্দেশ, রোশন সিং, বিকাশ ইয়ুমনাম, লালচুংনুঙ্গা, প্রীতম কোটাল, শুভাশিস বসু, চিংলেনসানা, নিখিল পূজারী, রুইভা, আশিস রাই, আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নরেন্দর গেহলট, আমে রানাওয়াড়ে।
মাঝমাঠ: সুরেশ সিং, রোহিত কুমার, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, উদান্তা সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, নিনথোইংবা মিতেই, জিকসন সিং, গ্ল্যান মার্টিন্স, লিস্টন কোলাসো, দীপক টাঙরি, লালেংমাউইয়া রালতে, বিনীত রাই, নাওরেম মহেশ সিং।
আক্রমণভাগ: সুনীল ছেত্রী, রহিম আলি, নন্দকুমার, ফারুখ চৌধুরি, শিব শক্তি, রাহুল কেপি, মনবীর, ঈশান পান্ডিতা, কিয়ান নাসিরি, ছাংতে, গুরকিরাত, বিক্রম প্রতাপ সিং, বিপিন সিং, পার্থিব গগৈ এবং জেরি।