Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১ কোটি ক্ষতিপূরণের দাবি, তামান্নার আবেদন খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট?কমিশনের স্লিপ আছে কিন্তু পরিচয়পত্র নেই? কপালে দুঃখ আছে! কী কী নথি সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন, জেনে নিন'বিরোধিতা করছেন, দেশের মহিলারা কোনওদিন ক্ষমা করবে না', নারী সংরক্ষণ বিল নিয়ে সংসদে হুংকার মোদীরবিনা পয়সায় পড়াশোনার টোপ দিয়ে বিহার থেকে ওড়িশায় পাচার, কটক স্টেশন থেকে উদ্ধার ৫৯ জন শিশুমেসির বিরুদ্ধে কোটি টাকার মামলা! প্রীতি ম্যাচ না খেলায় আইনি জটে আর্জেন্তিনার মহাতারকা West Bengal Election 2026 | শমীকের হাত ধরেই প্রত্যাবর্তন 'সো হ্যাপি...', ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় শুনে মমতা বললেন, 'এটা আমার কেসের ওপর'ডেটিং অ্যাপে ৫০০-র বেশি মেয়ের মন 'চুরি' করে বিপুল টাকা লুট! বাংলার ‘রিকি বহেল’কে ধরল দিল্লি পুলিশপ্রতি সেকেন্ডে ছুটছে ১০ মিটার! 'বিশ্বের দ্রুততম মানব' বোল্টের গতি ছাপিয়ে যাওয়ার দৌড়ে চিনা রোবটশিশুর লিঙ্গের সমস্যা এড়িয়ে যাচ্ছেন? ভবিষ্যতে বন্ধ্যাত্ব পর্যন্ত গড়াতে পারে, কখন সতর্ক হবেন?

বাউন্ডারির বন্য়া, এক ওভারে ১৮ রান! হার্দিককে ধুনে দিলেন বাটলার

তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের এই কাটা ঘায়ে কিছুটা হলেও মলম লাগিয়েছে জেকব বেথেলের উইকেট।

বাউন্ডারির বন্য়া, এক ওভারে ১৮ রান! হার্দিককে ধুনে দিলেন বাটলার

টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া

শেষ আপডেট: 22 January 2025 20:22

দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচের চতুর্থ ওভারে বল করতে এসেছেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কিন্তু, এই ওভারে হার্দিককে পিটিয়ে কার্যত ছাতু করে দিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার। এক ওভারে ইংল্যান্ডের খাতায় লেখা হল ১৮ রান। 

এই ওভারের প্রথম বলটা ওয়াইড করেছিলেন হার্দিক। ওভার প্রথম বৈধ ডেলিভারি স্কোয়ার লেগ বাউন্ডারির দিকে বেরিয়ে যায়। দ্বিতীয় বলটা মিড উইকেটের বুক চিরে বাউন্ডারির বাইরে বেরিয়ে গেল। ওভারের তৃতীয় বল থেকে কোনও রান আসেনি। চতুর্থ বলটা বাটলার যে পুল মারবেন, সেটা আগেই ঠিক করে ফেলেছিলেন। আর ঠিক যেখানে তিনি বলটা চাইছিলেন, সেখানেই হার্দিক ডেলিভারি করেন। পঞ্চম বলটা ফাইন লেগের রাস্তা ধরে বাউন্ডারির বাইরে চলে যায়। ওভারের শেষ বলটা ডিপ মিড উইকেটে পুল করেছিলেন বটে, কিন্তু মাত্র ১ রানই বাটলার নিতে পারেন। আর এভাবেই তিনি এক ওভারে ১৮ রান খরচ করে ফেলেন।

তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের এই কাটা ঘায়ে কিছুটা হলেও মলম লাগিয়েছে জেকব বেথেলের উইকেট। দ্বাদশ ওভারে ফের হার্দিকের হাতে বল তুলে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ১১.৫ ওভারে ডিপ মিড উইকেটে খেলতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে পারলেন না বেথেল। শেষপর্যন্ত নীতীশ কুমার রেড্ডির হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হয়। ১৪ বলে ৭ রান করে ফিরে গিয়েছেন বেথেল।

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন জস বাটলার। মাত্র ৩৪ বলে তিনি নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছেন। আপাতত ৬২ রানে ব্য়াট করছেন তিনি। ১৬ ওভার শেষে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে। বাকি চার ওভারে বাডটলার আর কত রান করতে পারেন, সেটাই আপাতত দেখার।


```