Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গুরুতর অসুস্থ হয়ে ‘ডাকাবুকো গোলরক্ষক’ ভাস্কর ভর্তি হাসপাতালে, রিপোর্ট করোনা নেগেটিভ

দ্য ওয়াল ব্যুরো: এই সেদিনও সুস্থই ছিলেন, ফুটবল নিয়ে আলোচনায় ছিলেন সপ্রতিভ। সেই মানুষটাই সপ্তাহ খানেক আগে প্রবল জ্বরে আক্রান্ত হন। হতে থাকে শ্বাসকষ্ট, পাশাপাশি অক্সিজেন স্তর কমতে থাকে শরীরে। পরিবার থেকে আর দেরি করা হয়নি। দ্রুত ভারতের কিংবদন্

গুরুতর অসুস্থ হয়ে ‘ডাকাবুকো গোলরক্ষক’ ভাস্কর ভর্তি হাসপাতালে, রিপোর্ট করোনা নেগেটিভ

শেষ আপডেট: 29 June 2021 07:31

দ্য ওয়াল ব্যুরো: এই সেদিনও সুস্থই ছিলেন, ফুটবল নিয়ে আলোচনায় ছিলেন সপ্রতিভ। সেই মানুষটাই সপ্তাহ খানেক আগে প্রবল জ্বরে আক্রান্ত হন। হতে থাকে শ্বাসকষ্ট, পাশাপাশি অক্সিজেন স্তর কমতে থাকে শরীরে। পরিবার থেকে আর দেরি করা হয়নি। দ্রুত ভারতের কিংবদন্তি প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়কে বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে তাঁকে কার্ডিওলোজি বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। পরিবার পাশেই রয়েছেন। যোগাযোগ রাখা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও, যে ক্লাবকে তিনি সারা জীবন মন্দির হিসেবে দেখে এসেছেন। ভাস্করের ছায়াসঙ্গী আরও এক নামী তারকা, প্রখ্যাত কোচ শঙ্করলাল চক্রবর্তীও জানালেন, ‘‘ভাস্করদা ভালই রয়েছেন, ওঁর রিপোর্ট আমি দেখেছি, করোনা নেগেটিভ, ভয়ের ব্যাপার নেই। তবে চিকিৎসকরা তাঁকে এখনও সপ্তাহ খানেক পর্যবেক্ষণে রাখবেন।’’ ভাস্করের এমনিতেই পার্কিনসন রোগ রয়েছে, তাঁর শরীর কাঁপে, কথা বলতে গেলেও হাঁফিয়ে যান। তাই চিকিৎসকরাও তাঁকে নানা বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। কিন্তু অতীতের সেই ডাকাবুকো গোলরক্ষক মাঠের বাইরেও সমান মেজাজী। পরিবার থেকে তাঁকে ভিড়ের মধ্যে যেতে নিষেধ করা হলেও তিনি সব অনুষ্ঠানেই বাইরে যান। এমনকি সম্প্রতি ইস্টবেঙ্গলের পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘গাছ লাগান, প্রাণ বাঁচান,’ প্রকল্পেও হাজির ছিলেন। ভাস্কর মানেই কলকাতা ময়দানের চলমান ইতিহাস। তিনি কেন প্রখ্যাত, সেটি তাঁর পরিসংখ্যান নয়, খেলোয়াড়ি মেজাজেও প্রকাশ পেত। তিনি ভারতের অধিনায়কও হয়েছিলেন। খেলেছেন এশিয়ান গেমস ফুটবল ও মারদেকা ফুটবলেও। তিনি মোহনবাগানের পাঁচ গোল খাওয়া ম্যাচে গোলরক্ষক ছিলেন। সেই ভাস্করই পরবর্তীকালে দেশের একনম্বর গোলরক্ষকের মর্যাদা পেয়েছিলেন। তাঁর অসুস্থ হওয়ার খবর জেনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসহ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি যোগাযোগ রাখছেন নামী গোলরক্ষকের পরিবারের সঙ্গে। তাঁর বন্ধুরাও পাশেই রয়েছেন ষাটোর্ধ্ব এই গোলরক্ষকের।

```