Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

রোজা ভেঙে বিতর্কের মুখে পড়েছেন মহম্মদ সামি, কী বললেন রোহিতকে মোটা বলা সেই কংগ্রেস নেত্রী?

কিছুদিন আগে শামা ভারত অধিনায়ক রোহিত শর্মার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, 'একজন খেলোয়াড় হিসেবে রোহিত খুব মোটা এবং ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাহীন অধিনায়ক।'

রোজা ভেঙে বিতর্কের মুখে পড়েছেন মহম্মদ সামি, কী বললেন রোহিতকে মোটা বলা সেই কংগ্রেস নেত্রী?

মহম্মদ সামি ও শামা।

শেষ আপডেট: 7 March 2025 08:15

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে (Champions Trophy Semi) রমজানের রোজা (Roza) না রাখায় ভারতীয় পেসার মহম্মদ সামিকে (Mohammed Shami) ‘অপরাধী’ বলেছিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রজভি বরৈলভি। এবার সেই মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। তিনি বলেন, কেউ ভ্রমণে থাকলে বা শারীরিক পরিশ্রমের কাজ করলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। ইসলাম এসব পরিস্থিতিতে ছাড় দেয়। 

শামা মহম্মদ এক সাক্ষাৎকারে বলেন, 'ইসলামে রমজানের সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, কেউ যদি বাইরে ঘুরে বেড়ায়, তাহলে তাঁর জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। মহম্মদ সামিও তাই রয়েছেন, নিজের বাড়িতে নয়। সেই সঙ্গে ক্রিকেট খেলতে প্রচুর শক্তি দরকার হয়, তৃষ্ণাও লাগে। ইসলাম কখনও বলে না যে খেলাধুলো করার সময় রোজা রাখতেই হবে। ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম। এখানে কর্মকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।'

সামিকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মহলিও শামার সুরে বলেন, 'আল্লা কোরানে স্পষ্ট বলেছেন, যদি কেউ ভ্রমণে থাকে বা অসুস্থ হয়, তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। শামি ট্যুরে রয়েছে, ফলে তার রোজা না রাখার অনুমতি রয়েছে। তাঁকে প্রশ্ন করার অধিকার নেই কারও।'

তবে এর আগে মৌলানা শাহাবুদ্দিন রজভি বলেছিলেন, 'ইসলামে রোজা রাখা একটি কর্তব্য। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাহলে সে পাপী। মহম্মদ সামি রোজা রাখেননি, এটি পাপ। তিনি অপরাধ করেছেন। ম্যাচের সময় তাঁর জুস খাওয়া ভুল বার্তা দিয়েছে।'

এই প্রথম নয়, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করে আগেও বিতর্কে জড়িয়েছেন শামা মহম্মদ। কিছুদিন আগে তিনি ভারত অধিনায়ক রোহিত শর্মার শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, 'একজন খেলোয়াড় হিসেবে রোহিত খুব মোটা এবং ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাহীন অধিনায়ক।'

তাঁর এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা হয় এবং কংগ্রেস দল তাঁর বক্তব্য থেকে দূরত্ব তৈরি করে তাঁকে পোস্ট মুছে ফেলার পরামর্শ দেয়। পরে শামা মহম্মদ ব্যাখ্যা দেন, তিনি কারও দেহসৌষ্ঠব নিয়ে কটাক্ষ করেননি, বরং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সাধারণ পর্যবেক্ষণ করেছেন।


```