Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মহাকাশে ভাসবে আস্ত একটা রেস্তোরাঁ, রকমারি খাবারের স্বাদ নিতে পকেটের কত কড়ি খসবে?

শূন্যে ভাসমান এক রেস্তোরাঁর চেয়ারে বসে নিজের পছন্দের খাবারগুলো যদি খাওয়া যেত। মনে হতে পারেই বাস্তবে আবার এমনটা হয় নাকি।

মহাকাশে ভাসবে আস্ত একটা রেস্তোরাঁ, রকমারি খাবারের স্বাদ নিতে পকেটের কত কড়ি খসবে?

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 17 October 2024 18:02

দ্য ওয়াল ব্যুরো: শূন্যে ভাসমান এক রেস্তোরাঁর চেয়ারে বসে নিজের পছন্দের খাবারগুলো যদি খাওয়া যেত। মনে হতে পারেই বাস্তবে আবার এমনটা হয় নাকি। এই অভিজ্ঞতাই দিচ্ছে নিউ ইয়র্কের পর্যটন সংস্থা 'স্পেসভিআইপি'। বিশ্বের অন্যতম খ্যাতনামা এক ড্যানিশ শেফকে নিয়োগও করে ফেলেছে সেই সংস্থা। তবে এখনই সেই রেস্তোরাঁ খোলা হচ্ছে না। আরও এক বছর কাজ হবে এই পরিকল্পনাকে কেন্দ্র করে। 

ভাসমান রেস্তরাঁ কোথায় খোলা হবে?

শূন্যে ভাসমান রেস্তোরাঁটি হবে পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার হল পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর যা ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ধূলিকণা, মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না। জেটবিমানগুলি সাধারণত এই স্তরের মধ্যে দিয়ে চলার সময়ে আকাশে সাদা দাগ রেখে যায়। তাই রেস্তোরাঁর জন্য এটিকেই দুর্দান্ত স্থান বলে মনে করেছে নিউ ইয়র্কের পর্যটন সংস্থা 'স্পেসভিআইপি'। 

খরচ কত হবে?

এই রেস্তোরাঁয় একজন অতিথি ছয় ঘণ্টার জন্য মহাকাশ সফরে যেতে পারবেন। তবে এ অভিজ্ঞতা সস্তা নয়, মাথাপিছু খরচ প্রায় ৫ লক্ষ ডলার। ইতিমধ্যেই ‘স্পেসভিআইপি’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেস্তরাঁর কিছু ছবি শেয়ার করেছে।

মেনুতে কী কী থাকছে?

রেস্তরাঁটি দেখতে অনেকটা বেলুনের মতো। মহাকাশে ভাসমান বেলুন-রেস্তরাঁটি নির্মাণ করেছে ‘স্পেস পারসপেকটিভস’। তবে এর মেনু এখনও চূড়ান্ত হয়নি। শেফ জানিয়েছেন, মেনুতে থাকবে চমকপ্রদ সব খাবার। থাকবে ‘এরোসল-ইনস্পায়ারড’ খাবার ও ‘এনক্যাপসুলেটেড অ্যারোমা’। 


```