
শেষ আপডেট: 11 March 2023 09:20
দ্য ওয়াল ব্যুরো: পোষ্য হিসেবে কুকুর বরাবরই অনুগত। মানুষ এবং পোষ্যর ভালবাসার অজস্র নিদর্শন রয়েছে। এবার ঠিক তেমনই ঘটনা দেখা গেল সাউথ আফ্রিকাতেও। বাড়ির পোষ্য এক সাহসী কুকুর (Brave dog) সাপের ছোবলের হাত থেকে বাঁচাল মালিককে। তাও আবার যে সে সাপ নয়, একেবারে ব্ল্যাক মাম্বা (Black Mamba)।
ওই ব্যক্তির নাম নিক ইভান্স, পেশায় সাপুড়ে। সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। নিক বলেন, অনেকদিন ধরেই তাঁর পোষ্য রটউইলার ড্রয়িং রুমের সোফার দিকে তাকিয়ে চেঁচাতো। প্রথমে নিক কিছু বুঝতে না পারলেও পরে লক্ষ্য করে দেখেন, যখনই তিনি সোফায় বসতে যান, তখনই কুকুরটি চেঁচিয়ে ওঠে। তাঁকে ধাক্কা মেরে জানান দেয় সেখানে না বসার জন্য।
এরপর বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নিক সোফাটি পিছনে সরিয়ে দেখেন একটি বিষাক্ত (venomous) ব্ল্যাক মাম্বা সেখানে লুকিয়ে বসে আছে। সাপটিকে দেখেই কুকুরটি ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করার জন্য। মালিকের যাতে কোনও ক্ষতি না হয় তাই সাপটিকে মেরে ফেলতে উদ্যত হয় ওই কুকুরটি। যদিও নিক সঙ্গে সঙ্গে ওই বিষাক্ত সাপের থেকে সরিয়ে নেন নিজের পোষ্যকে।
বড় ব্যাঙ্কে লেনদেন বন্ধ ৪৮ ঘণ্টা, মন্দার আঁচ মার্কিন মুলুকেও