Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই: নারায়ণ গোস্বামী

নারায়ণ গোস্বামীর কথায়, "আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে গিয়ে সেটা বলতে লজ্জা পাই!" ইতিমধ্যে বিধায়কের এই ভিডিও ভাইরাল।

 আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পাই: নারায়ণ গোস্বামী

Narayan Goswami

শেষ আপডেট: 18 March 2024 16:49

দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সাল থেকে রাজ্যের ক্ষমতায় তৃণমূল। তবু দলের একাংশ কর্মী প্রকাশ্যে নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দিতে লজ্জা বোধ করেন বলে জানালেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।

নারায়ণ গোস্বামীর কথায়, "আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে গিয়ে সেটা বলতে লজ্জা পাই!" ইতিমধ্যে বিধায়কের এই ভিডিও ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।

দলীয় সূত্রের খবর, শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার রাজীবপুর বিরা পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে এক কর্মী সভার আয়োজন করেছিলেন বিধায়ক নারায়ণ । উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক নেতৃত্ব। সেখানেই একথা বলেন বিধায়ক।

ভাইরাল হওয়া ভিডিওয় গোস্বামীকে বলতে শোনা যাচ্ছে, "তৃণমূল সমর্থক আর কর্মী এক নয়। দুটোর মধ্যে ফারাক আছে। তৃণমূল কর্মীরা হচ্ছে ফেরিওয়ালার মতো।"

এরপরই বাদাম ফেরিওয়ালার সঙ্গে তৃণমূল কর্মীদের তুলনা টেনে নারায়ণকে ভাইরাল হওয়া ভিডিওয় বলতে শোনা যাচ্ছে, "যিনি বাদাম বিক্রি করেন তিনি যদি বাসে, ট্রেনে উঠে সেটা বলতে লজ্জা পান, তাহলে তার বাদাম বিক্রি হবে? আমাদের কর্মীদেরও লজ্জা করলে চলবে না। বাদাম ওয়ালা যেমন জোরে জোরে বলেন বাদাম নেবে গো বাদাম, তেমনভাবেই কর্মীদেরও পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলতে হবে, ভোটটা তৃণমূলকে দেবেন। "

এরপরই তিনি জানান, "দলের মধ্যে অনেক কর্মী রয়েছেন, যাঁরা প্রকাশ্যে নিজেদের তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করেন।"  


```