Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

সারাদিন পরিশ্রম করেও রাতে ঘুম আসে না, রইল কিছু সহজ টিপস

দ্য ওয়াল ব্যুরো: দিনটা ভাল করে শুরু করার জন্য রাতের ঘুম ভাল হওয়া খুব জরুরি। সারাদিন মন দিয়ে কাজকর্ম করার জন্যও প্রয়োজন রাতে ভাল করে ঘুমোনো। তবে, অনেক সময়ই হয় যে নানা কারণে রাতে পর্যাপ্ত পরিমাণে ভাল করে ঘুমোতে পারেন না অনেকেই। ট্রেস, দুশ্চিন

সারাদিন পরিশ্রম করেও রাতে ঘুম আসে না, রইল কিছু সহজ টিপস

শেষ আপডেট: 17 March 2023 10:24

দ্য ওয়াল ব্যুরো: দিনটা ভাল করে শুরু করার জন্য রাতের ঘুম ভাল হওয়া খুব জরুরি। সারাদিন মন দিয়ে কাজকর্ম করার জন্যও প্রয়োজন রাতে ভাল করে ঘুমোনো। তবে, অনেক সময়ই হয় যে নানা কারণে রাতে পর্যাপ্ত পরিমাণে ভাল করে ঘুমোতে পারেন না অনেকেই। ট্রেস, দুশ্চিন্তা, অতিরিক্ত ভাবনার জন্য ব্যাঘাত ঘটতে পারে রাতের ঘুমে। রাতে ঠিক মতো ঘুম না হওয়ার জন্য মেজাজ, স্বাস্থ্য কোনওটাই ঠিক থাকে না! অনেক সময় এর খারাপ প্রভাব গিয়ে পড়ে স্মৃতিশক্তির ওপরেও। আবার অনেক সাধ্যসাধনা করে যদি কেউ ঘুমোনোর চেষ্টা করেন, সেটাও কিন্তু শরীরের ক্ষতি করে। তার ফলেও সারা রাত না ঘুমিয়ে কাটাতে হয় অনেকেই! এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের হতাশা আরও বাড়িয়ে দেয়। তাই এই হতাশতে যাতে পড়তে না হয়, তার জন্য রইল কিছু সহজ টিপস যা আপনাদের খানিকটা হলেও উপকারে লাগতে পারে। ১. ভাল চিন্তা রাতে বিছায় শুতে যাওয়া সময় ভাল কিছু ভাবা দরকার। এমন স্মৃতি মনে করা দরকার যা আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। একই সঙ্গে শান্ত রাখবে স্নায়ুগুলোকেও। মানসিক চাপ ও খারাপ ভাবনা থেকে আপনাকে দূরে রাখতে অনেকটাই সহায়তা করে। ফলে রাতে আপনি শান্তিতে ঘুমোতে পারবেন। ২. যোগব্যায়াম প্রতিদিন যোগব্যায়াম করা শরীর ও মনের জন্য খুবই উপকারী। এটা আপনাকে অ্যাক্টিভ ও ফিট রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত সকালে যোগব্যায়াম অভ্যাস করলে শরীরের সমস্তরকম ক্লান্তি দূর হয়। রাতে শান্তিপূর্ণ ভাবে ঘুমোনোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ৩. ধ্যান মেডিটেশন বা ধ্যান মনকে স্থির ও শান্ত রাখতে সাহায্য করে। অনেক বেশি ধৈর্যশীল করে তোলে। এটা মনের সমস্তরকম উদ্বেগ, উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে মনকে শান্ত রাখতে সাহায্য করে। ফলে রাতের ঘুম কোনও ভাবেই বিঘ্নিত হয় না। ৪. অ্যারোমা থেরাপি ল্যাভেন্ডার ও পেপারমিন্টের মতো তেলগুলো ম্যাসাজ করলেও অনেকটা উপকার পাওয়া যায়। এগুলোও আপনাকে শান্ত রাখতে, ট্রেস দূর করতে সাহায্য করে। ঘুমের গুণগতমানকেও বাড়াতে সাহায্য করে অ্যারোমা থেরাপি। এর ফলে আপনি রাত্রিতে ভাল করে ঘুমোতে পারেন। ৫. নিজেকে আঘাত করবেন না ঘুম না আসার জন্য আপনি যত ভাববেন, ঘুম ততই আপনার থেকে দূরে চলে যাবে। আর নিজের ওপরে তৈরি হবে বিরক্তি, সেখান থেকে অনেকের মধ্যেই নিজেকে আঘাত করার চেষ্টা দেখা যায়। সেটা মোটেও ঠিক নয়, একদমই এরকম ভাবে নিজেকে আঘাত করে সমস্যা ঠিক করা যায় না। নিজের ওপরে, নিজের মাথাকে খুব চাপ দিলে নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তার চেয়ে অনেক ভাল পদ্ধতি হল, শান্ত থাকা আর অপেক্ষা করা। আস্তে আস্তে ঘুম ঠিকই চলে আসবে। আর আপনিও শান্তিতে ভাল করে ঘুমোতে পারবেন।

```