পঞ্জশিরে তালিবানের সঙ্গে সংঘর্ষে নিহত মাসুদের মুখপাত্র, আরেক শীর্ষ নেতা
দ্য ওয়াল ব্যুরো: তালিবান বিরোধী (anti taliban) প্রতিরোধ বাহিনীর (resistance force) নেতা আহমেদ মাসুদের (ahmed masood) মুখপাত্র (spokesman) ফাহিম দাস্তি (fahim dasti) সংঘর্ষে নিহত হয়েছেন বলে খবর। একাধিক আফগান মিডিয়া এ খবর নিশ্চিত করেছে। প
শেষ আপডেট: 6 September 2021 06:49
দ্য ওয়াল ব্যুরো: তালিবান বিরোধী (anti taliban) প্রতিরোধ বাহিনীর (resistance force) নেতা আহমেদ মাসুদের (ahmed masood) মুখপাত্র (spokesman) ফাহিম দাস্তি (fahim dasti) সংঘর্ষে নিহত হয়েছেন বলে খবর। একাধিক আফগান মিডিয়া এ খবর নিশ্চিত করেছে। প্রতিরোধ বাহিনীর আরেক নেতা জেনারেল আবদুল উদুদ জারাও মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। সামা নিউজ আফগান রেজিস্ট্যান্স ফ্রন্টকে উদ্ধৃত করে বলেছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আফগানিস্তানের জাতীয় প্রতিরোধ বাহিনী অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে পবিত্র যুদ্ধে আজ নিহত হয়েছেন। এঁরা হলেন বাহিনীর মুখপাত্র ফাহিম দাস্তি ও জেনারেল আবদুল উদুদ জারা। তাঁদের স্মৃতি চির অক্ষয় হোক।
আরও পড়ুন--অভিষেক ঢুকলেন ইডি দফতরে, জানালেন তদন্তে সমস্ত সহযোগিতা করবেন
একদিন আগেই পঞ্জশির উপত্যকার প্রতিরোধ বাহিনীর নেতা আহমেদ মাসুদ জানিয়েছিলেন, তালিবান প্রদেশ ছেড়ে চলে গেলে তিনিও যুদ্ধ থামিয়ে আলোচনা শুরু করতে রাজি। কাবুলের প্রায় ৯০ কিমি উত্তরের পঞ্জশির উপত্যকা এতদিন অধরাই থেকে গিয়েছে তালিবানের কাছে, যদিও বাকি আফগানিস্তান তাদের দখলে এসেছে। শুক্রবার থেকে পঞ্জশিরে সংঘর্ষ তুমুল চেহারা নিয়েছে। উভয় পক্ষেরই অনেকে হতাহত হয়েছে। আর আজ তো তালিবান ঘোষণা করে দিয়েছে, পঞ্জশির পুরোপুরি তারা দখল করেছে। সংঘর্ষের অধ্যায় শেষ।