Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে মৃত ৭, আহত বহু

আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে মৃত ৭, আহত বহু

শেষ আপডেট: 14 October 2023 07:47

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়া চলছিল আফগানিস্তানের মসজিদে। আচমকাই ভয়াবহ শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। তালিবান সরকার জানিয়েছে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে উত্তর আফগানিস্তানের একটি শিয়া মসজিদে। জানা গেছে, ইতিমধ্যেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, আহত আরও বহু। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তান সরকারের তরফে। 

সূত্রের খবর, আফগানিস্তানের উত্তরে বাঘলান প্রদেশের রাজধানী পোল-ই-খেমরির এক শিয়া মসজিদে এই বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করে নি কোনও জঙ্গি সংগঠন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও গোয়েন্দা বাহিনী, জানিয়েছেন প্রাদেশিক তথ্য ও গণমাধ্যম প্রধান মোস্তাফা আসাদুল্লাহ হাসিমি। 

জানা গেছে, এই ঘটনার পর এখনও পর্যন্ত ১৯টি মৃতদেহ এবং ৪০ জন গুরুতর আহত ব্যক্তিকে বাঘলান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি কিছু জনকে বেসরকারি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে, জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে আফগান পুলিশের তরফে।

শুক্রবার ছিল জুম্মাবার, সেই কারণে আশেপাশের এলাকার বহু মানুষ জড়ো হয়েছিলেন নামাজ পড়তে। স্থানীয় বাসিন্দা আবদুল হামিদের কথায়, 'আচমকা একটা ভয়ঙ্কর শব্দ হল, গোটা এলাকা যেন কেঁপে উঠল।' প্রসঙ্গত, ২০২১ সালে তালিবান সরকারের হাতে ক্ষমতা আসার পর থেকে এই ধরনের বিস্ফোরণের ঘটনা নতুন নয়। প্রায়ই জঙ্গি আক্রমণে প্রাণ হারান সাধারণ মানুষ।  


```