Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

পুজোয় ভিড়ভাট্টা না পসন্দ! কলকাতার অদূরেই রয়েছে পছন্দের জায়গা, ঘুরে আসুন

কলকাতা থেকে কয়েক কিমি দূরে রয়েছে 'ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা।' দুর্গাপুজো উপলক্ষে ঢাকি, বাউল গান, ম্যটিনি শো, ডিস্কো, লাইভ মিউজিক, খাকছে আরও অনেক কিছু।

পুজোয় ভিড়ভাট্টা না পসন্দ! কলকাতার অদূরেই রয়েছে পছন্দের জায়গা, ঘুরে আসুন

শেষ আপডেট: 5 October 2024 20:16

দ্য ওয়াল ব্যুরো: পুজোর প্ল্যান নিয়ে আমরা সবাই কম বেশি এক্সাইটেড থাকি। এমন অনেক জীবিকার মানুষ আছেন, যাঁরা পরিবারের সঙ্গে শুধু পুজোর পাঁচটা দিনই সময় কাটান। তাই অপেক্ষায় থাকেন গোটা বছর। কলকাতায় এখন পুজো শুরু হয় মহালয়ায়। অনেকেই ভিড় ঠেলে ঠাকুর দেখতে পছন্দ করেন না, কিন্তু পুজোর সময় শহর ছেড়ে অন্য জায়গায় যেতেও পছন্দ করেন না। তাই শহরের মধ্যেই নির্জনে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিচ্ছে ইবিজা। দুর্গাপুজোর আনন্দের পাশাপাশি সবুজ প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পারবেন নিশ্চিন্তে।

কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে 'ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা।' দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল ডেকরেশন, ঢাকি, বাউল গান, পাখির কিচিরমিচির শব্দ, ম্যটিনি শো, ডিস্কো ঠেক, লাইভ মিউজিক, পুজো স্পেশাল মেনু, খাকছে আরও অনেক কিছু। আধুনিকতার সঙ্গে প্রকৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন রয়েছে এখানে। 

থাকার জন্য আলাদা আলাদা কটেজ রয়েছে। পরিবার বা বন্ধুদের সঙ্গে পুজোয় ঠাকুর দেখার পরও কয়েক দিন ছুটি কাটাতে পৌঁছে যেতে পারেন এই রিসর্টে। মিলবে সুইমিংপুল, প্লে গ্রাউন্ড, রেস্তরাঁ, স্পা এমনকি ডিস্কো। খেলার জন্য রয়েছে টেবিল টেনিস, ক্যারাম ইত্যাদি ইন্ডোর গেমস। 

পুজোর জন্য রয়েছে বিশেষ অফার। ৯ অক্টোবর থেকে  ১২ অক্টোবর পর্যন্ত এই অফার পেতে পারে যে কেউ। 

খরচ 

রুমের খরচ ৮,৯৯৯৯  টাকা থেকে শুরু। সঙ্গে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। 
উইন্টার গ্রিন রুম (স্টুডিও নিরভানা) – দু'জন প্রাপ্ত বয়স্কের জন্য ৮,৯৯৯ টাকা প্রতি রুম / প্রতি রাত্রি। এর সঙ্গে জিএসটি অতিরিক্ত।
উইন্টার গ্রিন কটেজ / উইন্টার গ্রিন প্রিমিয়াম রুম  – দু'জন প্রাপ্ত বয়স্কের জন্য ৯,৯৯৯ টাকা প্রত্যেক রুম / প্রতি রাত্রি। এর সঙ্গেও জিএসটি অতিরিক্ত। 
ফার্ন ক্লাব রুম – লেক ভিউ দু'জন প্রাপ্ত বয়স্কের জন্য ৯,৯৯৯ টাকা প্রত্যেক রুম / প্রতি রাত্রি + জিএসটি 
ফার্ন ক্লাব প্রিমিয়াম রুম (ডুপ্লেক্স- নিরভানা)– তিন জন প্রাপ্ত বয়স্কের জন্য ১২,৪৯৯ টাকা প্রত্যেক রুম / প্রতি রাত্রি + জিএসটি 


```