Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মোবাইলে ওটিপি আসা বন্ধ ডিসেম্বর থেকে? জিও, এয়ারটেল গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন

স্প্যাম কল এবং ভুয়ো এসএমএস বন্ধ করতে এই ধরনেই নম্বর চিহ্নিতকরণের জন্য নিয়ম এনেছে ট্রাই।

মোবাইলে ওটিপি আসা বন্ধ ডিসেম্বর থেকে? জিও, এয়ারটেল গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 November 2024 12:35

দ্য ওয়াল ব্যুরো: ৩০ নভেম্বর 'ডেডলাইন'। তারপরই বন্ধ হয়ে যেতে পারে মোবাইলে ওটিপি আসা! টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর নয়া নিয়মের জেরে এমনটা হতে পারে। তাতে যে গ্রাহকদের সমস্যা পাহাড়প্রমাণ হবে, তা বলাই বাহুল্য। কিন্তু কেমন এমন হবে? 

স্প্যাম কল এবং ভুয়ো এসএমএস বন্ধ করতে এই ধরনেই নম্বর চিহ্নিতকরণের জন্য নিয়ম এনেছে ট্রাই। কিন্তু দেশের একাধিক টেলিকম সংস্থা যেমন রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল কর্তৃপক্ষ তা মানছে না বলেই অভিযোগ। নতুন নিয়ম যাতে তাঁরা লাগু করে সেই প্রেক্ষিতে ৩০ নভেম্বর পর্যন্ত দিন ধার্য করেছে ট্রাই। এই সময়সীমার মধ্যে নিয়ম না নামলে মোবাইলে ওটিপি আসা বন্ধ করে দেওয়া হবে। 

১ ডিসেম্বরের মধ্যে এই নিয়ম টেলিকম সংস্থাগুলি চালু করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তা চালু করতে এখন আর মাত্র ২ দিন বাকি। সেক্ষেত্রে ১ তারিখ থেকে এইসব সংস্থার সিম ব্যবহারকারীরা তাদের তরফে পাঠানো যাবতীয় এসএমএস নাও পেতে পারে। সবই ব্লক করে দিতে পারে ট্রাই। 

ওটিপি আসা বন্ধ হয়ে গেলে ব্যাঙ্কিং বা অন্য ক্ষেত্রে যে গ্রাহকরা বিরাট সমস্যায় পড়বেন তা স্পষ্ট। কিন্তু ট্রাইয়ের বক্তব্য, নয়া নিয়মে গ্রাহকরা আরও বেশি নিরাপত্তা পাবেন। তাঁদের তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে। কিন্তু নিয়ম চালু হতে যে সময় লাগবে সেই সময়টুকু ওটিপি পরিষেবা ব্যাহত হতে পারে। এই কারণে ৩০ নভেম্বর পর্যন্ত টেলি অপারেটরদের দৈনিক সতর্কতা জারি করতে বলা হয়েছে।


```