Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দেবের 'ব্যোমকেশ' পরিচালনা করবেন বিরসা! দ্য ওয়ালকে যা বললেন পরিচালক...

দ্য ওয়াল ব্যুরো: ব্যোমকেশ করছেন দেব (Dev)। এই খবরে ছেয়ে গিয়েছে টলিউডের সর্বত্র। তবে পরিচালক কে হবেন, তা নিয়ে প্রথম দিন থেকেই জল্পনা জিইয়ে রেখেছেন 'খোকাবাবু'। এখনও রমরমিয়ে সিনেমাহলে চলছে 'প্রজাপতি'। শ্যুটিং চলছে আগামী ছবি 'বাঘা যতীন'-এরও। এ

দেবের 'ব্যোমকেশ' পরিচালনা করবেন বিরসা! দ্য ওয়ালকে যা বললেন পরিচালক...

শেষ আপডেট: 2 August 2023 07:39

দ্য ওয়াল ব্যুরো: ব্যোমকেশ করছেন দেব (Dev)। এই খবরে ছেয়ে গিয়েছে টলিউডের সর্বত্র। তবে পরিচালক কে হবেন, তা নিয়ে প্রথম দিন থেকেই জল্পনা জিইয়ে রেখেছেন 'খোকাবাবু'। এখনও রমরমিয়ে সিনেমাহলে চলছে 'প্রজাপতি'। শ্যুটিং চলছে আগামী ছবি 'বাঘা যতীন'-এরও। এরমধ্যে ব্যোমকেশ বক্সি (Byomkesh Bakshi) নিয়ে নতুন কোনও আপডেট এখনও অবধি দেননি অভিনেতা বা তাঁর প্রযোজনা সংস্থা। সৃজিত প্রথম দিনেই তাঁর পরিচালক হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন। তবে এরমধ্যেই শোনা গেল আরও এক পরিচালকের নাম। সূত্রের খবর, তাঁর হাতেই ব্যোমকেশ পরিচালনার দায়িত্ব দিতে চাইছেন দেব।

তিনি বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta)। ইতিমধ্যে বেশ কয়েকটি রহস্য গল্পে হাত পাকিয়ে ফেলেছেন তিনি। তবে এখনও অবধি বড়পর্দা হোক বা ছোটপর্দা, ফেলুদা-ব্যোমকেশের ভিড়ে তাঁকে ভিড়তে দেখা যায়নি। ফলত এই জল্পনা সত্যি হলে দর্শক যেমন নতুন ব্যোমকেশ পাবে, ঠিক তেমনই ব্যোমকেশ পাবে নতুন পরিচালক।

এই খবরের সত্যতা জানতে এদিন দ্য ওয়াল-এর তরফে বিরসা দাশগুপ্তকে ফোন করা হলে পরিচালক বলেন, "আমি এরকম কোনও খবর শুনিনি। এই সম্পর্কে জানিই না কিছু।" এরপর তাঁকে পাল্টা জিজ্ঞাসা করা হয়, "দেব যে ব্যোমকেশ করছেন সেটা শোনেননি নাকি আপনি পরিচালক হচ্ছেন এই কথাটা শোনেননি?" তখন তিনি বলেন, "না না, সেটা তো দেখলাম যে দেব ব্যোমকেশ করছে। তবে পরিচালক হচ্ছি কিনা এই বিষয়ে কোনও কথাই বলতে চাই না আমি এখন।"

উল্লেখ্য, শনিবার সন্ধেয় দেব এই নতুন ব্যোমকেশের খবর ঘোষণার আগেই দুপুরে খবর রটে যায় যে, সৃজিত মুখোপাধ্যায় ব্যোমকেশ পরিচালনা করতে চলেছেন। আর তখনই ব্যোমকেশ হিসাবে প্রথম উঠে এসেছিল দেবের নাম। যদিও সেদিন বিকেলের আগে অবধি দেবের তরফে এই খবরের কোনও সত্যতা স্বীকার করা হয়নি। তবে সন্ধেতেই দেব টুইট করে জানান, তিনি নতুন ব্যোমকেশ হতে চলেছেন।

https://youtu.be/9fuWA6atpk0

এরপরই একে একে দুই করে নেন সবাই। ধরেই নেওয়া হয় যে সৃজিতের পরিচালনাতেই দেব ব্যোমকেশরূপে পর্দায় ধরা দেবেন। তবে নাটকের তখনও বাকি ছিল! অভিনেতার টুইটের কিছুক্ষণের মধ্যেই একটি টুইট করে সবার ভাবনায় জল ঢেলে দেন সৃজিত। তিনি লেখেন, “সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন খবর। এরকম কোনও পরিকল্পনা কোনওদিন ছিল না। আগামীদিনেও নেই। অবশ্য দেবকে একটি ঐতিহাসিক চরিত্রে কাস্ট করার ইচ্ছে আছে। দেখা যাক।”

দেবও ঢুকলেন 'সেফ জোন'-এ! ব্যোমকেশ নিয়ে দ্বিধাবিভক্ত ফ্যানেরা


```