Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বিয়ে করছেন তাপসী পান্নু

পাত্রের সঙ্গে দশ বছরেরও বেশি সময় প্রেম করার পর ব্যাডমিন্টন প্লেয়ার মাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাধছেন তিনি।

বিয়ে করছেন তাপসী পান্নু

শেষ আপডেট: 28 February 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ায় বিয়ের ধুম লেগেছে! কাঞ্চন-শ্রীময়ী থেকে শুরু করে এখন অনুপম-প্রশ্মিতা, সবাই সাতপাকে বাধা পড়ছে। অন্যদিকে বলিউডে অম্বানির ছোট ছেলের বিয়ে নিয়েও হইচই শুরু হয়েছে। এসবের মাঝেই খুশির খবর দিলেন তাপসী পান্নু। জানালেন মার্চেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।


পাত্রের সঙ্গে দশ বছরেরও বেশি সময় প্রেম করার পর ব্যাডমিন্টন প্লেয়ার মাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাধছেন তিনি। সূত্রের খবর জয়পুরে শিখ ও খ্রিস্টান মতে বিয়ে হবে। তবে নিমন্ত্রিতদের তালিকা থেকে বলিউড বাদ। তাপসী স্পষ্ট জানিয়েছে বিয়েতে ইন্ডাস্ট্রির কেউ উপস্থিত থাকছে না। পরিবারের লোকজনকে নিয়েই সারবেন শুভ কাজটি।


সম্প্রতি একটি পডকাস্টে তাপসী পান্নু জানান তাঁর সম্পর্কের কথা। এত বছর ধরে সম্পর্ককে গোপন রেখেছিলেন তিনি। ব্যক্তিগত বিষয় নিয়ে তাপসীর আলোচনা পছন্দ নয়। তিনি বলেন, বিগত ১০ বছর ধরে উনি একজন মানুষের সঙ্গেই আছেন। এত বছর ধরে ওঁর সম্পর্ক নিয়ে অনেক চর্চা চললেও, সেভাবে তাপসী কোনোদিন মুখ খোলেন নি। তবে এবার জানালেন নিজের মনের কথা। বললেন, 'আমি আজ থেকে ১৩ বছর আগে অভিনয় শুরু করি। ওর সঙ্গে আমার দেখা হয় আমার প্রথম ছবি করার পর। তারপর ১০ বছর কেটে গেছে। আমার কোনোদিন মনে হয়নি ওকে ছেড়ে যাব। আমি ওর সঙ্গে খুবই আনন্দে আছি আসলে, তাই ছাড়ার কথা ভাবিই না'।

Taapsee Pannu to Miss Boyfriend Mathias Boe's India Tour


বিয়ে নিয়ে একটি সংবাদমাধ্যমকে জানান, উনি ন্যুড ও অন্যান্য হালকা রংকে মাথায় রেখেই মেকআপ বা বিয়ের পোশাক বানাতে চান। আরও বলেন, 'বিয়েতে আমি কোনোরকম ড্রামা চাই না। কারণ আমি যে প্রফেশনে আছি সেখানে ইতিমধ্যেই অনেক বেশি ড্রামা আছে। সেটা আমার ব্যক্তিগত জীবনে আসুক, আমি চাই না।' 


হেয়ারস্টাইল বা ব্রাইডাল লুক নিয়ে কী ভেবেছেন জিজ্ঞেস করতে জানান, 'আমার এমন একটা লুক চাই যেটা সহজেই বানানো যাবে। গোটা গ্রাম আমার মেকআপ বা হেয়ার করুক, চাই না। আমি অন্য ব্রাইডদের দেখেছি, তারা এত বেশি মেকআপ ব্যবহার করে যে নিজেকেই আর চিনতে পারে না। সবার বোঝা উচিত যে বিয়ের সাজটা শুধু ওইদিনের জন্য নয়। এটা সারাজীবন স্মৃতিতে থেকে যাওয়ার মতো একটা দিন। কিন্তু আমি এমন ভাবে সাজতে চাই না যাতে পরে ছবি দেখে নিজেকেই না নিজে চিনতে পারি।'


```