Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

শাহরুখের জন্য পিভিআরের সঙ্গে জোর বিবাদ, বড় সিদ্ধান্ত নিল ‘সালার’ টিম

একদিনের ব্যবধানে পরপর দু’টো বিগ বাজেট ছবি মুক্তির প্রভাব ব্যবসায় যে পড়বে, তা হলফ করে বলা যায়।

শাহরুখের জন্য পিভিআরের সঙ্গে জোর বিবাদ, বড় সিদ্ধান্ত নিল ‘সালার’ টিম

শেষ আপডেট: 20 December 2023 19:12

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডানকি’। এবছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো পরপর দু’টো ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার পর তৃতীয় ছবিটি নিয়ে অনুরাগী থেকে শুরু করে সাধারণ দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

তবে সিনেমা ব্যবসা কেমন হবে, আদৌ আগের দু’টি ছবির মতো হবে কিনা, তা নিয়ে দ্বিধাগ্রস্ত বলিউড। কারণ, শুক্রবার মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। একদিনের ব্যবধানে পরপর দু’টো বিগ বাজেট ছবি মুক্তির প্রভাব ব্যবসায় যে পড়বে, তা হলফ করে বলা যায়।

তবে এরমধ্যেই বড় সিদ্ধান্ত নিল ‘সালার’-এর প্রযোজনা সংস্থা। সূত্রের খবর, দক্ষিণ ভারতে দু’টি বড় মাল্টিপ্লেক্স চেন থেকে তাঁরা নিজেদের সিনেমা সরিয়ে নিয়েছে। যেখানে দু’টি ছবিই চাইছে যত বেশি সম্ভব প্রেক্ষাগৃহ পেতে, সেখানে কেন ‘সালার’ উল্টো পথে হাঁটল?

আরও বড় প্রশ্ন হল, কোন মাল্টিপ্লেক্স চেনগুলি থেকে নিজেদের শো সরিয়ে নিয়েছেন দক্ষিণী ছবির প্রযোজকরা? জানা গিয়েছে, উত্তর ভারতে হিন্দি বেল্টে শাহরুখের ‘ডানকি’ নিয়ে বেশ উৎসাহ রয়েছে। যতটা ‘সালার’ নিয়ে নেই।

সেই কারণেই পিভিআর-আইনক্স ও মিরাজ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ উত্তর ভারতে শাহরুখের ছবিটিকে বেশি শো দেয়। বদলে প্রভাসের ছবিটি খুবই কম স্ক্রিন এবং শো পেয়েছিল। এতেই ক্ষুব্ধ ‘সালার’ প্রযোজকরা।

প্যান ইন্ডিয়া ছবি হওয়া সত্ত্বেও কেন এভাবে কম শো দেওয়া হবে, সেই নিয়ে ক্ষোভপ্রকাশ করে তাঁরা জানায়, দক্ষিণ ভারতে পিভিআর-আইনক্স এবং মিরাজ মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিন থেকে ‘সালার’-এর শো সরিয়ে নেওয়া হবে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি ওই দুই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।


```