2.jpg)
আর কী কী জানা যাচ্ছে?
শেষ আপডেট: 21 January 2025 21:00
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি ফিরেছেন সইফ আলি খান। ভাল আছেন তিনি। তবে সইফ কাণ্ডে ধৃত শরিফুল ইসলামকে নিয়ে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কুকর্ম শুরু করেছিলেন এই বাংলাতেই। সাত মাস আগেই নদী পার হয়ে ঢুকেছিলেন এ দেশে, জানা যাচ্ছে এমনটাই।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে, মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে ঢোকে শরিফুল। বাংলায় ঢোকার পরেই নিজের আধার কার্ড বানানোর জন্য মরিয়া ওঠেন তিনি।
নিজের পরিচয় ভাঁড়িয়ে চেষ্টা করেন জালিয়াতির। তবে ব্যর্থ হন। এরপর খুকুমণি জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে প্রথম ভারতীয় সিম বের করেন সেই ব্যক্তি।
এরপর আর বাংলায় থাকা নয়। তিনি পাড়ি দেন মুম্বই। যোগাযোগ হয় এক ঠিকাদারের সঙ্গে। কাজ পান হোটেলে। তবে সেই হোটেলেও চুরির দায়ে চাকরি যায় তাঁর, জানা গিয়েছে এমনটাই।
এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছে ওই ব্যক্তি। যদিও ধৃতের আইনজীবীর দাবি তাঁর মক্কেল বাংলাদেশী নন। পুলিশের পাল্টা দাবি জেরায় এই সব কিছুই স্বীকার করেছেন শরিফুল।