Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

Pallabi Dey: পল্লবী নেই, এবার 'মন মানে না'র গৌরী হচ্ছে কে?

দ্য ওয়াল ব্যুরো: রবিবার গড়ফার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে টেলি অভিনেত্রী পল্লবী দে'র (Pallabi Dey)। সেই খবর ছড়িয়ে পড়তেই থমথমে টলিপাড়া। মাথায় আকাশ ভেঙে পড়ে 'মন মানে না' ধারাবাহিকের গোটা সেটের। ওই সিরিয়ালেই যে মুখ্য চরিত্রে

Pallabi Dey: পল্লবী নেই, এবার 'মন মানে না'র গৌরী হচ্ছে কে?

শেষ আপডেট: 17 May 2022 07:24

দ্য ওয়াল ব্যুরো: রবিবার গড়ফার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে টেলি অভিনেত্রী পল্লবী দে'র (Pallabi Dey)। সেই খবর ছড়িয়ে পড়তেই থমথমে টলিপাড়া। মাথায় আকাশ ভেঙে পড়ে 'মন মানে না' ধারাবাহিকের গোটা সেটের। ওই সিরিয়ালেই যে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। এবার 'গৌরী'র কী হবে!

আরও পড়ুন: পার্টিতেই ক্ষণিকের দেখা, সাগ্নিকের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না, সাফ জানালেন অভিযুক্ত ঐন্দ্রিলা

ধারাবাহিক কর্তৃপক্ষ জানিয়েছেন, পল্লবীর (Pallabi Dey) এমন মৃত্যুতে তাঁরা স্তম্ভিত। ভাবতেও পারেননি এমন কিছু হতে পারে। তবে 'মন মানে না' ধারাবাহিক আর বেশিদিন নেই। দু'সপ্তাহের মধ্যেই তা শেষ হতে চলেছে। সেই জায়গায় নতুন সিরিয়াল ঘোষণাও হয়ে গেছে। শেষ কয়েকটা এপিসোডের শ্যুটিং কেবল বাকি।

এই ক'দিন কি তবে পল্লবীর (Pallabi Dey) পরিবর্তে অন্য কোনও অভিনেত্রীকে 'গৌরী' সাজানো হবে? সিরিয়াল কর্তৃপক্ষ বলছেন তেমন কোনও সম্ভাবনা নেই। গৌরীকে ছাড়াই লেখা হবে এই ধারাবাহিকের চিত্রনাট্যের শেষটুকু। সেভাবেই সাজানো হবে 'মন মানে না'।

'মন মানে না' শেষ হলে সেই জায়গায় শুরু হবে নতুন সিরিয়াল 'তুমি যে আমার মা'। তার তোড়জোড় চলছে।


```