Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

'চলচ্চিত্র উৎসবে আমার 'ভাই' আসছে, অমিতাভও আসছেন!' রীতিমতো উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের মাঝামাঝিই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival)। করোনা পরিস্থিতির পর এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে (opening ceremony) উপস্থিত থাকতে চলেছেন বাংলার জামাই অম

'চলচ্চিত্র উৎসবে আমার 'ভাই' আসছে, অমিতাভও আসছেন!' রীতিমতো উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 25 November 2022 11:18

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের মাঝামাঝিই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival)। করোনা পরিস্থিতির পর এবারই প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে (opening ceremony) উপস্থিত থাকতে চলেছেন বাংলার জামাই অমিতাভ বচ্চন। থাকবেন জয়া বচ্চনও। কিন্তু বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান (Shah Rukh Khan) কি আসবেন? মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাকে নিজের ভাই বলেই পরিচয় দেন, তিনি কি সাড়া দেবেন দিদির আমন্ত্রণে? বৃহস্পতিবার এই নিয়ে হাজারও দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিল।

তবে শুক্রবার সাংবাদিকদের সামনে সমস্ত অপেক্ষার অবসান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন তাঁর ভাই শাহরুখও উপস্থিত থাকবেন উদ্বোধনী মঞ্চে। একইসঙ্গে এবারেই প্রথমবার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বাংলার 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার বিধানসভায় নতুন স্মারক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "উৎসবে ৫২টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা আসছেন। ওঁদের সবাইকে বিধানসভা স্মারক ভবনে ঘোরানো হবে। চা চক্রের আয়োজন করবেন স্পিকার। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আমার ভাই শাহরুখ খান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন বলে কথা দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনিও আসবেন।"

প্রসঙ্গত, এবার বাংলার সমস্ত বিধায়ক-সাংসদকেও অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ পাঠানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দায়িত্ব তিনি সঁপেছেন উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তীকে। প্রসঙ্গত, তিনি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কও। দলমত নির্বিশেষে সবাইকে যেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হয়, সেই কথাই বলেছেন মমতা।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, "সব দলের বিধায়ক-সাংসদদের আমন্ত্রণ জানান অনুষ্ঠানে। যে আসবে আসবে, যে না আসবে সেটা তাঁদের ব্যাপার। কিন্তু আমাদের তরফ থেকে যেন আমন্ত্রণ সবাইকে জানাবেন। একজনও যেন বাদ না যায়। আমি চাই এবারের উৎসবের শুরুটা একেবারে অনন্য হোক।” 

উল্লেখ্য, গতবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করোনার কারণে পিছিয়ে এবছর এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারে আবার নির্দিষ্ট সময়েই তা ফিরে এসেছে। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব।

অমিতাভ বচ্চন আসছেন কলকাতা চলচ্চিত্র উৎসবে, সঙ্গে জয়াও! শাহরুখ কি থাকবেন


```