Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে পুনীতের শেষকৃত্য সম্পন্ন, চোখের জলে 'আপ্পু'কে বিদায় জানাল কর্ণাটক

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৪৬ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারের (Puneeth Rajkumar)। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বেঙ্গালুরুতে। সেখানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

বেঙ্গালুরুতে পুনীতের শেষকৃত্য সম্পন্ন, চোখের জলে 'আপ্পু'কে বিদায় জানাল কর্ণাটক

শেষ আপডেট: 31 October 2021 04:18

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৪৬ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনীত রাজকুমারের (Puneeth Rajkumar)। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বেঙ্গালুরুতে। সেখানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির আরও একাধিক তারকা উপস্থিত ছিলেন এদিন পুনীত রাজকুমারের শেষকৃত্যে। মুখ্যমন্ত্রী বোম্মাই বলেছেন, 'আপ্পু' এবং ওঁর পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। আমি ওঁকে ছোট থেকে দেখেছি। তখন থেকেই আমাদের যোগাযোগ ছিল। আর এখন ওঁকে আমি ফাইনাল স্যালুট করলাম। পুনীতের মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রীর গলায় ঝরে পড়েছিল আবেগ। রবিবার লোকালে বাদুড়ঝোলা ভিড়, দূরত্ববিধিও শিকেয়, স্টেশনে স্টেশনে মানুষের ঢল রবিবার সকালে পুনীতের শেষকৃত্যে ভক্তদের ঢল চোক্ষে পড়ার মতো। প্রিয় তারকাকে শেষ বারের জন্য দেখতে, তাঁর শেষ যাত্রার সঙ্গী হতে সকলেই জড়ো হয়েছিলেন। ভক্তদের আবেগরুদ্ধ কান্নাচাপা চোখমুখ বলে দিচ্ছিল, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি কত বড় মাপের তারকাকে অকালে হারিয়েছে। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি পুনীতের শেষকৃত্যে। শনিবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল পুনীতের। কিন্তু নিউ ইয়র্ক থেকে তাঁর মেয়ের আস্তে দেরি হওয়ার কারণে একদিন পিছিয়ে গিয়েছে। শুক্রবার পুনীত রাজকুমারের আচমকা মৃত্যুর খবর পেয়ে শোকে মৃত্যু হয়েছে একাধিক ভক্তের। আত্মহত্যাও করেছেন কেউ কেউ। এদিন তাঁর বাবা ডঃ রাজকুমারের কাছেই সমাধিস্থ করা হয়েছে পুনীতকে। তিনি মরণোত্তর তাঁর দুই চোখ দান করে গিয়েছিলেন অনেক আগেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```