Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কানাডায় হেনস্থার শিকার ক্যাটরিনা কাইফ!

দ্য ওয়াল ব্যুরো: সময়টা বেশ ভালোই যাচ্ছিল ক্যাট সুন্দরীর। সোশ্যাল মিডিয়ায় উষ্ণ ছবি শেয়ার করে ট্রেন্ডিংয়ে ছিলেন তিনি। এর মাঝেই সলমন খান আয়োজিত শো দাবাং ট্যুরে পারফর্ম করার জন্য বিদেশ সফরে গিয়েছেন তিনি। সঙ্গে গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক

কানাডায় হেনস্থার শিকার ক্যাটরিনা কাইফ!

শেষ আপডেট: 12 July 2018 09:24

দ্য ওয়াল ব্যুরো: সময়টা বেশ ভালোই যাচ্ছিল ক্যাট সুন্দরীর। সোশ্যাল মিডিয়ায় উষ্ণ ছবি শেয়ার করে ট্রেন্ডিংয়ে ছিলেন তিনি। এর মাঝেই সলমন খান আয়োজিত শো দাবাং ট্যুরে পারফর্ম করার জন্য বিদেশ সফরে গিয়েছেন তিনি। সঙ্গে গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিন্‌হা, বরুণ ধাওয়ান ও আরও অনেকে। আর ভাইজানের শো মানেই উপরি পাওনা প্রচুর মজা, ফুর্তি আর আনন্দ। কিন্তু এই সবের মধ্যেও ঘটে গেল এক অঘটন। ভ্যাঙ্কুভারের রাস্তায় সকালবেলা নিজের ম্যানেজারের সঙ্গে হাঁটছিলেন ক্যাট। সেই সময় কয়েকজন ফ্যান তাঁকে ঘিরে ধরে। আবদার করে সেলফি তোলার। তাঁদের সঙ্গে বেশ হাসি মুখ পোজ দিয়েই সেলফিও তোলেন অভিনেত্রী। কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। আচমকাই ভিড়ের পরিমাণ বাড়তে শুরু করে। প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে সবাই শুরু করেন নানা আবদার। এতে খানিক বিরক্ত হয়েই ক্যাট তাঁদের বারণ করেন ছবি তুলতে। ফ্যানদের অনুরোধ করেন তিনি খুব ক্লান্ত। তাই তাঁকে যেতে দিতে। ব্যাস এই কথা শুনেই চটে যান ক্যাটরিনার আনুরাগীরা। নানা অভব্য আচরণের পাশাপাশি তাঁরা শুরু করেন কটুক্তিও। অনেকেই বলতে শুরু করেন 'ফ্যানরাই আপনাকে সেলিব্রিটি বানিয়েছে। আর তাঁদের সঙ্গেই ছবি তুলতে চাইছেন না আপনি।' গোটা ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন ক্যাটরিনা। তিনি জানিয়েছেন আনুরাগীদের দুঃখ দেওয়ার কোনও ইচ্ছেই তাঁর ছিল না। টানা প্রোগ্রামের জন্য ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। আর তাই এ দিন ছবি তুলতে চাননি। কিন্তু এই সামান্য ঘটনার জেরে যে তাঁকে এ ভাবে অপমানিত হতে হবে এমনটা স্বপ্নেও ভাবেননি ক্যাটরিনা। https://www.instagram.com/p/BlHp125gJyf/?utm_source=ig_share_sheet&igshid=qx74ald5fuci&r=wa1

```